• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও স্মারকলিপি প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2015   Wednesday

বুধবার খাগড়াছড়িতে বিদ্যুৎ সংকট ও সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

শহরের মুক্তমঞ্চে  সমাবেশ ছাত্রফ্রন্ট জেলা সভাপতি নাজির হেসেন সঞ্চালনায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু দাউদ সভাপতিত্বে  বক্তব্য রাখেন এলাকাবাসী পক্ষে লিটন, সাংবাদিক অপু দত্ত, প্রেসক্লাবের সহ-সভাপতি আবু তাহের,  বিশিষ্ট রাজনীতিবিদ জাহেদ আহমেদ টুটুল, অরন্য অরন্য সাইফুদ্দীন মিঠু, সাবেক জেলা সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মংসাথোয়াই চৌধুরী প্রমুখ  ।

সমাবেশে শেষে শহরের মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলসহকারে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় গেটের সামনে গিয়ে শেষ হয় । পরে  জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয় বরাবরে স্মারকলিপি পেশ করা হয় । এসময় জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান বিষয়টি গুরুত্বসহকারে  দেখার আশ্বাস দেন ।

সমাবেশে বক্তারা বলেন, খাগড়াছড়ি জেলার বসবাসরত ৫ লক্ষ ১৮ হাজার ৪ শত ৬৩ জন মানুষ যে ভয়াবহ বিদ্যু সংকটে আছে। যেখানে খাগড়াছড়িতে বিদ্যুৎ দরকার ১২ মেগাওয়াট, বর্তমানে পাচ্ছেন মাত্র ৭ মেগাওয়াটের চেয়েও কম । জনগনের দীর্ঘ দিনের প্রানের দাবী একটি গ্রীড ষ্টেশন করার । যার মধ্যে দিয়ে চলমান বিদ্যুৎ সংকট কিছুটা হলেও দূর হবে ।

ভোক্তভোগীরা অভিযোগ করেছেন খাগড়াছড়িতে  ২৪ ঘন্টার মধ্যে ৩ থেকে ৪ ঘন্টারও বেশী বিদ্যুৎ  স্থায়ী থাকে না।  তার উপরা লো-ভোল্টেজ  এবং অযোক্তিক বিদ্যুৎ বিল, বিদ্যুতের বাড়তি মূল্য, বিদ্যুৎ সংযোগ পেতে নানা হয়রানী পেতে গ্রাহকদেরভোগান্তির শিকার হতে হচ্ছে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ