• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাউখালীতে মাসব্যাপী নৃত্য,সঙ্গীত ও হস্ত শিল্প প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2015   Friday

রাঙামাটির কাউখালীতে মাস ব্যাপী পাহাড়ীদের ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত ও বাঁশ বেতের হস্তশিল্পের উপর প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। জেলার সংস্কৃতি চর্চা, প্রসার, উন্নয়ন ও সংরক্ষনের লক্ষে মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন। 

কাউখালীর ঘাগড়া কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম চৌধুরৗ। রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক রুনেল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থুইমং মারমা, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের কালচারাল অফিসার শোভিত চাকমা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল। স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের সঙ্গীত শিক্ষক সুরেশ ত্রিপুরা। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের হাতে অতিথিরা সনদপত্র তুলে দেন। পরে প্রাপ্ত প্রশিক্ষনার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মাস ব্যাপী প্রশিক্ষনে কাউখালী উপজেলার ১৫জন নৃত্য প্রশিক্ষনার্থীকে পাহাড়ীদের বোতল, বাঁশ, ছাতা, জুম, পাখা নৃত্যের উপর প্রশিক্ষক হিসেবে ইতি চাকমা, ১৫জন সঙ্গীত শিল্পীকে বিজ্ঞান্তর তালুকদার এবং ২৫জন বাঁশ বেত হস্তশিল্পে বিন্দু কুমার ও প্রসন্ত লতা চাকমা প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম চৌধুরৗ বলেন, একটি জাতির পরিচয় হচ্ছে তার ভাষা তার সংস্কৃতি। বিশেষ পার্বত্যাঞ্চলে বসবাসরত পিছিয়ে পড়া নৃ-গোষ্ঠীরা প্রশিক্ষণের অভাবে নিজেদের ঐতিহ্য হারাতে বসেছে। তিনি সরকারের পাশাপাশি পার্বত্যাঞ্চলের সকল জাতির সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ