• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে সাইক্লোন ব্যান্ডের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2016   Wednesday

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে রাঙামাটির সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন ব্যান্ডের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

সাইক্লোন ব্যান্ডের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার শহরের আসামবস্তী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু।

 

বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি  প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে,  রাঙামাটি  প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, আসমবস্তী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিন্টু মারমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের সঙ্গীত শিক্ষক সুরেশ ত্রিপুরা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন  সাইক্লোন ব্যান্ডের ব্যান্ড লিডার জিকো মারমা। অুনষ্ঠান পরিচালনা করেন মুন চাকমা। আলোচনা সভা শেষে আতঁশবাজি ও  বিশাল আকারের কেক কাটা হয়।

 

এর পর স্থানীয় নৃত্য শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় পাহাড়ী নৃত্যু। শেষে সাইক্লোন ব্যান্ডের জিকো মারমা ভাষার মাসের প্রতি শ্রদ্ধা রেখে শুরুতেই আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশ ফেব্রুয়ারী, আমি বাংলার গান গাই, ধন ধান্যে পুষ্পেভরা গানগুলো দিয়েই সঙ্গীতানুষ্ঠানের শুভ সূচনা করে এরপর নিজের লেখা ও সুরের গানগুলোসহ দেশের জনপ্রীয় কন্ঠ শিল্পীদের গাওয়া বাংলা গান গেয়ে হাজোরো দর্শককে মাতিয়ে রাখেন। এসময় বাদ্য যন্ত্রে সাইক্লোন ব্যান্ডের সদস্যদের মধ্যে ড্রামে কনক ও কুসুম, কিবোর্ডে দেবু চক্রবর্তী, লিড গিটারে জনি বাহাদুর, বেইস্ গীটারে অভিজিৎ চৌধুরী রুবেল সহযোগিতা করেন।

 

আলোচনা সভায় বক্তরা বলেন,  সম্ভাবনাময় দেশের জন্য বর্তমান প্রজন্মের তরুণরাই আগামীদিনের স্বপ্নের কারিগর। তারাই পারে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে নতুন প্রজন্মকে জাগ্রত করতে। সাইক্লোন ব্যান্ডের এ তরুণেরাই সেই প্রত্যাশা পূরণে অগ্রনী ভূমিকা পালন করছে এবং আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে মত দেন বক্তারা।

 

বক্তরা বলেন, জিকো মারমাদের মতো পাহাড়ে অনেক প্রতীভাবান ও গুনী শিল্পী লুকিয়ে আছে তারা সঠিকভাবে সহযোগীতা ও পৃষ্ঠপোকতা পেলে এ জেলার সুনাম বয়ে আনতে পারবে। অনুষ্ঠানে প্রধান অতিথি সাইক্লোন ব্যান্ডের বাদ্যযন্ত্র ক্রয়ের জন্য আর্থিক সহয়তা প্রদানের প্রতিশ্রুতী ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ