• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

দুর্যোগকালীন সময়ে জনসচেতনায় বান্দরবান পুলিশের পথ সভা ও লিফলেট

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2015   Thursday

দুর্যোগকালীন সময়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষে বৃহস্পতিবার বান্দরবানে র‌্যালী, পথ সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বান্দরবান সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে  বান্দরবানে র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়। এতে র‌্যালীর নেতৃত্ব দেন বান্দরবান সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহাম্মেদ। এ সময় দূর্যোগ প্রতিরোধ ও দূর্যোগকালীন ক্ষয়ক্ষতি এড়াতে এবং দূর্যোগকালীন স্বাস্থ্যসচেতনতার লক্ষে জনসাধারণকে সচেতন করার জন্য ইসলামপুর, সিদ্দিক নগর, ক্যাচিংঘাটা, নোয়াপাড়া, কালাঘাটা, মোহাম্মদপুর, মধ্যম পাড়া, আর্মি পাড়া, লাঙ্গিপাড়া, বালাঘাটা সহ বান্দরবান শহরের বিভিন্ন জায়গায় জনসাধারণের মাঝে দূর্যোগ প্রতিরোধ ও আপদকালীন সময়ে করণীয় বিভিন্ন দিকনির্দেশনাসহ লিফলেট বিলি সহ সভা এবং র‌্যালী করা হয়। তাছাড়া ঝুকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের পাহাড় ধসে প্রাণহানির আশংকা  রয়েছে সেসব পরিবারকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য নোটিশ প্রদান করা হয়।

পথ সভায় বলা হয়,যথাযথ প্রস্তুতি না থাকার কারণে দূর্যোগে প্রাণহানিসহ ক্ষয়ক্ষতির পরিমান অনেক বেশী হয়। তাই দূর্যোগ প্রতিরোধ ও দূর্যোগকালীন সময়ে করণীয় সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে এবং যথাযথ কার্যক্রম গ্রহণ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ