• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

টানা বর্ষণে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2015   Thursday

টানা বর্ষনে  খাগড়াছড়ির অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বর্ষনের কারণে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।  জরুরী কাজ ছাড়া  মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। তবে  নিম্ম আয়ের লোকজন পড়েছেন চরম বেকায়দায়।

জানা গেছে, গত চার দিনে ধরে টানা ভারী বর্ষনের কারণে  খাগড়াছড়ি শহরের মেহেদীবাগ, উত্তর গঞ্জপাড়া, মুসলিম, আনন্দ নগর, গোলাবাড়ী, রাজ্যমনি পাড়া ও শান্তি নগর সহ জেলা সদরের নিুাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া জেলা সদরের ডিসি বাংলো পাহাড়, সবুজ বাগ, ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বসের খবর পাওয়া গেছে।  ফলে শহরের বিভিন্ন সড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটছে। খাগড়াছড়ি পৌরসভার পক্ষ থেকে সড়কের মাটি সরিয়ে যান চলাচলসহ যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।  ডিসি বাংলা উত্তর গলাচিপা এলাকায় পাহাড় কাটার ফলে রাস্তার উপরে মাটি ধসে পড়ছে । যার ফলে অভ্যন্তরীণ রাস্তাটি যোগাযাগ বন্ধ রয়েছে ।  

অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে চেঙ্গী নদীর পানি । ফলে খাগড়াছড়ি শহরের খবংপুড়িয়া, মুসলিম পাড়া, গঞ্জপাড়া, রাজ্যমনি পাড়া, কালাডেবা, বটতলী, দক্ষিণ গোলাবাড়ীসহ বেশ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বর্ষণ অব্যাহত থাকায় চেঙ্গী নদী ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে।  এভাবে টানা বর্ষন অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।  এদিকে টানা বর্ষনে কৃত্রিম বন্যায় দেখা দিয়েছে। এতে   খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম জানান, শহরের  ছয়টি এলাকায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যা দুর্গতদের জন্য পাঁচটি আশ্রয় শিবির খোলা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ