• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ
বান্দরবানে টানা বর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত,পানিতে তলিয়ে গেছে ৩ হাজার ঘরবাড়ি

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2015   Thursday

বান্দরবানে পাঁচ দিন ধরে টানা ভারী বর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে জেলা সদরের নিম্নাঞ্চলসহ লামা, আলিকদম,নাইক্ষংছড়ি উপজেলা পরিষদ ভবন ও  বাজার।  বন্যার পানি বন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ । বান্দরবানের প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায়  সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা যায়,রোববার থেকে বান্দরবানে ভারী বর্ষন শুরু হয়। পাঁচ দিন ধরে টানা ভারী বর্ষনে পাহাড়ী ঢলে সাংগু নদীর পানি বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার সকালে জেলা সদরের নিম্নাঞ্চল আর্মি পাড়া,বাস ষ্টেশন,ছিদ্দিক নগর,কাশেম পাড়া,কবিরাজ পাড়া,উজানী পাড়া,ইসলামপুর,ক্যচিং পাড়া এলাকা,বালাঘাটাসহ বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়েছে।  এসময় প্রায় তিন শতাধিক বসত ঘর পানির নিচে তালিয়ে যায়। পানি বন্দি হয়ে পড়েছে পাঁচ শতাধিক পরিবার। বন্যার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নিম্নাঞ্চালে বসবাসকারী অনেক পরিবার আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে আশ্রয় নিয়েছে। ইতোমধ্যে বন্যায় প্লাবিত পরিবারের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। এছাড়াও পাহাড়ী ঢলে বন্যায় প্লাবিত হয়ে বান্দরবান-চট্টগ্রাম সড়কের মাহালিয়া বড়দুয়ারা এলাকায় এবং বান্দরবান-রাঙামাটি সড়কের স্বর্ন মন্দির এলাকায় রাস্তা পানির নিচে তলিয়ে যায়। যার ফলে বৃহস্পতিবার সকাল থেকে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে পাহাড়ী ঢলে লামা মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে লামা উপজেলা পরিষদ ভবন, বাজার, ও থানাসহনিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৫শতাধিত ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় এক হাজার পরিবার।

অন্যদিকে আলিকদম মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি পেয়ে আলিকদম উপজেলা পরিষদ ভবন,বাজার ও থানাসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে  তিন শতাধিক বাড়ীঘর পানিতে তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় সাত শতাধিক পরিবার। এছাড়াও নাইক্ষ্যংছড়ি বাকখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বাইশারীসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ২শতাধিক বাড়ী ঘর। জেলার বিভিন্ন এলাকায় ছোট বড় পাহাড় ধস দেখা দিয়েছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পাহাড় ধসে প্রাণহানীর আশংকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় নিতে জেলা প্রশাসন ও পৌর সভার পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক বন্যা প্লাবিত কয়েকটি স্থান পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী জানান,বন্যায় প্লাবিত পরিবারগুলো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেছে। বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজন যে আশ্রয় নিতে পারে সেজন্য জেলা শহরে ৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বিশুদ্ধ খাবার পানিসহ খাদ্যের কোন সংকট দেখা দেবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ