• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

জুরাছড়ি উপজেলায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালী ও আলোচনা সভা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2015   Friday

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার  জুরাছড়িতে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সিএইচটিডিএফ-ইউএনডিপির সহযোগীতায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিএইচটিডিএফ-ইউএনডিপির উপজেলা ফিজিলিটেটর দীমন ত্রিপুরা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, মেডিক্যাল অফিসার ডাঃ ইসমাইল, মৎস্য কর্মকর্তা দীপন চাকমা, এসআই জাহিদ, কৃষি ব্যাংক ব্যবস্থাপক প্রমূখ। অনুষ্ঠান শেষে সিএইচটিডিএফ-ইউএনডিপির অর্থায়নে দুই শতাধিক জনসাধারণের মাঝে পরিবেশ বন্ধব আমের চারা বিতরণ করা হয়।

এর আগে ইউএনডিপির উপজেলা কার্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলা ডাকঘর পর্যন্ত প্রদশিক্ষণ করে উপজেলা  পরিষদ কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ  চেয়ারম্যান উদয়জয় চাকমা বলেন, পাহাড়ে নির্বিচারে প্রাকৃতিক বনের গাছপালা নিধন ও অপরিকল্পিত ভাবে জুম চাষের ফলে পাহাড়ে পানি শূন্যতা দেখা দিয়েছে। বননির্ভর জনগোষ্ঠী থেকে শুরু করে জনপ্রতিনিধি ও সরকারী-বেসরকারী কর্মকর্তাদের বন ব্যবস্থাপনার পরিকল্পনায় যুক্ত থাকতে হবে। তিনি বন রক্ষার কাজে ভূমিকা রাখতে গ্রামপ্রধান (কার্ব্বারী) ও হেডম্যান  (মৌজার প্রধান)সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান। ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ