• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পানছড়ি উপজেলা পরিষদেসংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে ৪জন প্রতিদ্ধন্ধিতা করছেন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2015   Saturday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা পরিষদে সংরক্ষিত আসনে মহিলা সদস্যা নির্বাচনে উপজেলার ৫টি ইউনিয়নের ২টি ব্লকে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ৪জনের  জনের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

 

শনিবার উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ বাবুল হোসেন বৈধ মনোনয়ন বৈধতা পাওয়া  প্রার্থীদের নাম ঘোষনা করেন। এ ৪ জন প্রার্থী হলেন পানছড়ি ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়াডের সদস্যা অপরাজিতা খীসা, চেংগী ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়াডের সদস্যা আশা চাকমা, লতিবান ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সদস্যা রোজিনা ত্রিপুরা, উল্টাছড়ি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্যা সোহেলি চাকমা। উপজেলার  ৫টি ইউনিয়নকে ২টি ব্লকে ভাগ করা হয়েছে। লোগাং ইউনিয়ন, চেংগী ইউনিয়ন ও উল্টাছড়ি ইউনিয়ন নিয়ে ১ নং ব্লক। পানছড়ি সদর ও লতিবান ইউনিয়ন নিয়ে ২নং ব্লক।

 

৪ জন প্রার্থীর মধ্যে ১ নং ব্লকে প্রতিদ্বন্ধীতা করবেন পানছড়ি ইউনিয়নের সদস্যা অপরাজিতা খীসা ও লতিবান ইউনিয়নের সদস্যা রোজিনা ত্রিপুরা। ২নং ব্লকে প্রতিদ্বন্ধীতা করবেন- চেংগী ইউনিয়নের সদস্যা আশা চাকমা ও উল্টাছড়ি ইউনিয়নের সদস্যা সোহেলি চাকমা।

 

উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ বাবুল হোসেন জানান,উপজেলার ৫টি ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১৫জন সদস্য  রয়েছেন। ১৫ জনই ভোটার। তাঁরাই উপজেলা পরিষদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য নির্বাচন করবেন। প্রতিটি ভোটার ২টি করে ভোট দিতে পারবেন। ১টি ভোট নিজ ব্লকে অপরটি অন্য ব্লকে।

 

উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা সহকারী রির্টানিং অফিসার সূত্রে জানা গেছে, নির্বাচনী বিধিমালা অনুযায়ী ১৫ জুন উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ