• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবার পৌরসভা নির্বাচন
দলীয় মনোনয়ন পেতে মেয়র প্রার্থীদের লবিং

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2015   Monday

আগামী ডিসেম্বর মাসে অনুিষ্ঠতব্য পৌরসভা নির্বাচনকে নিয়ে সরগম হয়ে উঠেছে বাংলাদেশের দার্জিলিং খ্যাত বান্দরবান শহর । চায়ের দোকানে, অফিস পাড়ায়, মাঠে-ময়দানে সর্বত্রই এখন আলোচনার বিষয়বস্তু পৌরসভা নির্বাচন। মেয়র প্রার্থী পদে কে কোন দল থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন?

জানা যায়, বান্দরবান পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে বান্দরবান জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলার ইসলাম বেবী, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শামসুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুরের নাম শুনা যাচ্ছে। একাধিক প্রার্থীর বিষয়ে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, সময়মত জনমত যাচাই, তৃণমূল নেতা কর্মীদের মতামত ও যোগ্যতার বিচার করে প্রার্থী চুড়ান্ত করা হবে। আওয়ামীলীগের মধ্যে কোন দলীয় কোন্দল  গ্রুপিং নেই সেহেতু এবারের পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীর জয় শতভাগ বলে জানান জেলা আওয়ামীলীগের নীতিনির্ধারক মহল।

এদিকে লবিং এবং দৌড়-ঝাঁপে এগিয়ে আসেন বান্দরবান জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক  ইসলাম বেবী। তার সৎ ও যোগ্যতার কারণে অল্প দিনের মধ্যে বান্দরবান জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি বর্তমানে জেলা ত্রুীড়া সংস্থার সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

অপরদিকে, দলের একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, প্রার্থীর জনপ্রিয়তা বিচার করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি যাকে মনোনয়ন দেবেন তিনিই আওয়ামীলীগের প্রাথী হিসেবে প্রতীক নিয়ে পৌরসভা নিবাচন করবেন। এর মধ্যে কোন বিদ্রোহী প্রাথী থাকবে না। তবে তৃণমূল পর্যায়ে ভোটার এবং নেতাকমীরা জানান, পৌর এলাকায় এমন একজন প্রার্থী দরকার যিনি এলাকার উন্নয়ন এবং আধুনিক পৌরসভা বির্নিমাণের জন্য কাজ করার মানসিকতা রয়েছে। তাই আওয়ামীলীগ এসব বিষয়ে চিন্তা-ভাবনা করে ও জনপ্রিয়তা যাচাই করে  একজন যোগ্য প্রার্থী দেবেন এমনটাই  প্রত্যাশা করছেন তারা।

এদিকে, বিএনপি’র থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বান্দরবান জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও বর্তমান পৌর মেয়র জাবেদ রেজা, জেলা কৃষক দলের সভাপতি ইসলাম কোম্পানী, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন চৌধুরীর নাম শুনা যাচ্ছে। যদিও জেলা বিএনপির লবিং ও গ্রুপিং রয়েছে বলে অভিযোগ। তবে জেলা বিএনপি’র নেতারা জানিয়েছেন সবকিছু ভুলে এক হতে পারলে নির্বাচনে নিজেদের প্রার্থী জয় অনেকটা নিশ্চিত।

তাছাড়া,এবার পৌর মেযর নির্বাচনে স্বতন্ত্র প্রাথী হিসেবে সাবেক পৌর চেয়ারম্যান ও আইনজীবি মিজানুর রহমান বিপ্লব,সাবেক আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব চৌধুরীর নামও শুনা যাচ্ছে।

অন্যদিকে আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একক প্রাথী হিসেবে সংগঠনের কেন্দ্রীয় সাংস্কতিক বিষয়ক সম্পাদক জলি মং মার্মার নাম শোনা যাচ্ছে।

নির্বাচন বিশ্লেষকদের মতে,  বান্দরবান জেলা আওয়ামীলীগের বহিষ্কৃত সভাপতি প্রসন্ন কান্তি তংচংগ্যা এবং সাবেক সাধারন সম্পাদক কাজী মজিবর রহমান কোন মেয়র প্রাথীকে সমর্থন দেন সেটা এখন দেখার বিষয়। দীর্ঘ দিন ধরে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করায় দলের তৃনমুল পর্যায়ের নেতাকমীদের মাঝে এখনো তাদের প্রভাব লক্ষ্যনীয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ