• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বরকলে বজ্রপাতে নিহত ১ঃ আহত ২

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2015   Saturday

রাঙামাটির বরকল উপজেলার  ভূষনছড়া ইউনিয়নে সরকার পাড়া এলাকায় শনিবার বজ্রপাতে নাজমা আক্তার(৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু ও দুজন আহত হয়েছে।

 

বরকল পুলিশ জানায়, শনিবার সকালের দিকে বরকল উপজেলার ভূষনছড়া ইউনিয়নের সরকার পাড়া এলাকার উপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টিপাত বয়ে যায়। এ সময় গৃহবধূ নাজমা আক্তার ও তার দুই মেয়েকে নিয়ে বাড়ীর উঠানে কাজ করার সময় আকস্মিক ব্রজপাত হয়। এতে বজ্রপাতে গৃহবধূ নাজমা আক্তার এবং তার দু মেয়ে ময়না খাতুন(১৬) ও কুসলুম আক্তার(১৪) আহত হয়। ঘটনার পর পর স্থানীয় লোকজন  তাদের বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক নাজমা আক্তারকে মৃত ঘোষনা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরকল স্বাস্থ্য কমপ্লেক্স  থেকে রাঙামাটি  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বজ্রপাতে এক মহিলা মৃত্যু এবং অপর দুজন আহত হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 ---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ