• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

লামায় অস্ত্রের মুখে ৫জনকে অপহরন করেছে দুর্বৃত্তরা

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2015   Saturday

বান্দরবানের লামায় ফাঁসিখালী ইউনিয়নের ২ আদিবাসীসহ ৫জনকে অপহরণ করেছে দূর্বৃত্তরা। শনিবার সকাল ৭ টার দিকে ফাঁসিখালী ফকিরাখোলা সড়কে এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন, মংপ্রু মার্মা (২২), মংসাইয়ই মার্মা (২০), নাছির উদ্দিন (৪০), রুবেল (২০) ইব্রাহীম (৩৫)।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৭টার দিকে মংপ্রু মার্মা ও মংসাইয়ই মার্মা প্রতিদিনের ন্যায় ব্যবসার কাজে হারখাজা থেকে লামা পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পথে ফকিরাখোলা সড়ক এলাকায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা প্রথমে দুই জনকে আটক করে রাখে। পরে একটি চাঁদের গাড়িতে করে গাড়ির মালিক নাছির উদ্দিনসহ, ড্রাইভার ইব্রাহীম ও হেল্পার রুবেল ওই রাস্তা দিয়ে লামা পৌর শহরের দিকে যাওয়ার পথে তাদেরকেও অস্ত্রের মুখে জিম্মি করে দূর্গম এলাকায় নিয়ে যায় দুর্বৃত্তরা। 

 

২৮৬নং ফাঁসিয়াখালী মৌজা হেডম্যান মংথুইপ্রু মারমা ও স্থানীয় সাংবাদিক মংছিংপ্রু মারমা জানান, দূর্বৃত্তরা মংপ্রু শ্বশুরের কাছে মুঠোফোনে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেছে। 

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,৫ ব্যবসায়ীদেরকে অপহরণ করেছে বলে শুনেছি। কে বা করা এ অপহরণ করেছে তা এখনো জানা যায়নি। অপহৃদের উদ্ধারের চেষ্টা চলছে।অপহৃতদের উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 ---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ