• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে উদ্ভুদ্ধকরণ ও সচেতনতামূলক সভা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2015   Thursday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার মানব পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং ও যৌতুক প্রতিরোধ সংক্রান্ত উদ্ধুকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর সার্কেলের এএসপি  কানন কুমার দেবনাথ, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার আশফাকুল নোমান, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ুন কবির চৌধুরী, মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রুবেল, মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শাহাজান পাটোয়ারী, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল ও মহালছড়ি বাজার চৌধুরী কালা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তুলা উন্নয়ন বোর্ড মহালছড়ি উপজেলা সমন্বয়কারী মোশারফ হোসেন। 

 

সভায় বক্তারা বলেন, মানব পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং ও যৌতুক প্রথা হচ্ছে সামাজিক ব্যাধি। যা সমাজে মহামারী আকারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিকভাবে এসব প্রতিরোধ করতে হলে সকলের সচেতনতা করা দরকার। সমাজের জ্ঞানী গুণী ব্যক্তি এবং স্কুল পড়ূয়া ছাত্র-ছাত্রীরাও পারে এসব অপ্রত্যাশিত প্রথাগুলো প্রতিরোধ করতে। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় মানব পাচার কারীরা সক্রিয় হয়ে উঠেছে। কৌশল হিসেবে গ্রামের সহজ সরল মেয়েদের নানা ধরণের লোভনীয় প্রস্তাব দিয়ে কোনভাবে রাজী করাতে পারলে তাদেরকে পাচার করে দিচ্ছে বিভিন্ন দেশে। এ ধরণের যে কোন জায়গা থেকে লোভনীয় প্রস্তাব আসলে সাথে সাথে থানা পুলিশকে অবগত করার আহবান জানান বক্তারা।

 

এছাড়া বাল্য বিবাহ, ইভটিজিং ও যৌতুক গ্রামের বিভিন্ন জায়গায় এখনো অবাধে চলছে। এ সবের কোন তথ্য থাকলে থানা পুলিশকে অবগত করতে বলা হয়। যে কোন লোভনীয় প্রস্তাব থেকে সকলকে সতর্ক থাকার আহবান জানান বক্তারা।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ