• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মাটিরাঙ্গায় রেশনের দাবীতে রোববার থেকে গুচ্ছগ্রামবাসীদের গণ-অনশনের হুমকি

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2015   Monday
no

no

রোববারের (১০এপ্রিল) মধ্যে মাটিরাঙ্গার ২৪টি বাঙ্গালী গুচ্ছগ্রামের রেশনকার্ডধারীদের খয়রাতি রেশন না দিলে রোববার সকাল আটটা থেকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের প্রবেশ পথে গণ-অনশন শুরুর হুমকি দিয়েছে রেশন আদায় সংগ্রাম পরিষদ। নেতৃবৃন্দ বলেন, যতক্ষন পর্যন্ত জনগণের প্রাপ্য রেশন দেয়া হবে না ততক্ষন পর্যন্ত অবস্থান করা হবে।

 

সোমবার দুপুরে মাটিরাঙ্গা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষনা দেন  মাটিরাঙ্গা উপজেলা রেশন আদায় সংগ্রাম পরিষদ’র নেতৃবৃন্দ।

 

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাটিরাঙ্গা উপজেলা রেশন আদায় সংগ্রাম পরিষদ’র যুগ্ম-সম্পাদক মো: আনিছুজ্জামান। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাটিরাঙ্গা উপজেলা রেশন আদায় সংগ্রাম পরিষদ’র সভাপতি শ্রমিক নেতা মো: হাফেজ পাটোয়ারী, সহসভপতি বাবুল হাওলাদার, যুগ্ম-সম্পাদক মো: আইয়ুব আলী, মাটিরাঙ্গা পৌর রেশন আদায় সংগ্রাম পরিষদ’র আহবায়ক মো: রফিকুল ইসলাম মিলন প্রমুখ। এসময় অ-উপজাতিয় গুচ্ছগ্রামের কার্ডধারীদের মধ্যে মো: আবদুল কাদের ডাক্তার, মো: আবদুল মতিন, আমিনুল হক আমিন, শুক্কুর আলী, প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নেতৃবৃন্দ বলেন, একটি মহল মাটিরাঙ্গার ২৪টি গুচ্ছগ্রামের ৯ হাজার ২‘শ ৬৩ কার্ডধারীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। গত আট মাস ধরে এখানকার মানুষ রেশন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে। উপজেলা পরিষদে কোন কর্মকর্তাকে প্রবেশ করতে দেয়া হবেনা জানিয়ে তারা বলেন, যেখানে হাজার হাজার মানুষ না খেয়ে থাকবে সেখানে আর কোন কাজ থাকতে পারে না।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাটিরাঙ্গা উপজেলা রেশন আদায় সংগ্রাম পরিষদ’র সভাপতি শ্রমিক নেতা মো: হাফেজ পাটোয়ারী বলেন,  ১৯ এপ্রিল কার্ডধারীরা রেশনের দাবীতে মাটিরাঙ্গা সদরে অবস্থান নিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ হাইকোর্টে দায়ের করা রীট প্রত্যাহারসহ এক সপ্তাহের মধ্যে রেশন বিতরনের প্রতিশ্রুতি দেন। কিন্তু সময় শেষ হলেও রীট প্রত্যাহার হয়নি।ফলে রেশন বিতরনের অনিশ্চয়তা কাটেনি। তিনি বলেন, আমরা অনেক সময় দিয়েছি। আর সময় দেয়া হবেনা। আমরা রোববারের আগেই আমাদের রেশন চাই।

 

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মাটিরাঙ্গা পৌর রেশন আদায় সংগ্রাম পরিষদ’র আহবায়ক মো: রফিকুল ইসলাম মিলন অবস্থ বুঝে হরতাল-অবরোধের মতো কঠিন কর্মসুচী দেয়া কথা জানিয়ে বলেন, মানুষের ধৈর্য্যচ্যুতি ঘটেছে। অভাবের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার চেয়ে আমরা সংগ্রাম করে মরতে চাই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ