• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে শিশু চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2015   Monday

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে সোমবার রাঙামাটিতে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও জেলা শিল্পকলা একাডেমীর আহবায়ক জেবুন্নেছা রহিম জেবু। জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সুনীল কান্তি দে’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বুলবুল ও জেলা সরকারী গণ গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সুনীল ময় চাকমা। পরে মুজিব নগর দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০৬ জনকে সান্তনা পুরস্কার ও ৩ টি গ্র“পে বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

 

আলোচনা সভায় রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও জেলা শিল্পকলা একাডেমীর আহবায়ক জেবুননেছা রহিম জেবু বলেন, আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে না পারলে আমাদের মুক্তিযুদ্ধ হারিয়ে যাবে। তিনি মুজিব নগর দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বলেন, বর্তমান সময়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে তাতে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো খুবই প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ সম্পর্কিত যেসকল বই পুস্তক রয়েছে সে গুলো নতুন প্রজন্মদের মাঝে ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস গুলো নিজেদের ছেলে মেয়েদের জানতে অভিভাবকদের ভূমিকা রাখার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ