• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

কাপ্তাইয়ে এক নারী গণধর্ষণের শিকারঃ আটক ৫

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2015   Monday

কাপ্তাইয়ে গত রোববার রাতে এক পাহাড়ী নারী (৩৫) গণধর্ষণের শিকার হয়েছে। তার গ্রামের বাড়ী বিলাইছড়ি উপজেলাধীন তারাছড়ি এলাকায়। গণধর্ষণের শিকার ওই নারীর সাথে থাকা অপর এক নারীকে সন্ত্রাসীরা শারীরিকভাবে ব্যাপক নির্যাতন করেছে। সে কাপ্তাইয়ের নতুন বাজার এলাকার অধিবাসী।

 

গণধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে পুলিশ আটক করেছে। এব্যাপারে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে উপজেলায় দুটি গণধর্ষণের ঘটনা ঘটল ।


অভিযোগে জানা গেছে, রোববার সাড়ে ৯ টার সময় নির্যাতিত দুই পাহাড়ী নারী চিৎমরম এলাকার আত্মীয়ের বাসা থেকে সিএনজি চালিত অটোরিক্সাযোগে কাপ্তাই যাওয়ার পথে ব্যাঙছড়ি বনফুল রেষ্টহাউস সংলগ্ন এলাকায় যাওয়া মাত্র সন্ত্রাসীরা অটোরিক্সার গতিরোধ করে জোর পূর্বক তাদের নামায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পাহাড়ী নারীদের টেনে হেঁছড়ে রেষ্টহাউস সংলগ্ন ছড়ায় নিয়ে গিয়ে একজনকে গণধর্ষন করে। সঙ্গীয় অপর পাহাড়ী নারীকে ধর্ষন করতে না পেরে তাকে শারীরিকভাবে ব্যাপক লাঞ্চিত করা হয়। নির্যাতনের শিকার ওই নারীরা রাতেই থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ কাপ্তাইয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গণধর্ষনের সাথে জড়িত সন্দেহে ৫জনকে আটক করেন। আটকৃতরা হল, হাসান (৩৪), আবুল কালাম (৪৫), খোকন (২৮), বাবুল (২৭), মানিক (৩৯)।


এ ব্যাপারে কাপ্তাই থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ভিকটিমের মেডিকেলের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল স্বামীর সাথে কাপ্তাইয়ে বেড়াতে এসে ৬ লম্পটের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণী (২০)। এক সপ্তাহের ব্যবধানে আবারও গণধর্ষণের ঘটনা ঘটল কাপ্তাইয়ে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ