• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

নানিয়ারচরে নৌকা ডুবিতে নিখোজ দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2025   Friday

রাঙামাটি নানিয়ারচরের নৌকা ডুবি ঘটনায় নিখোজ ঘটনায় কলেজ ছাত্র দীপেশ দেওয়ানের মরদেহ শুক্রবার সকালের দিকে মহাজন পাড়া এলাকার কাপ্তাই হ্রদের পানিতে ভেসে উঠেছে। এর আগে বৃহস্পতিবার অপর নিখোজ ডেনিজেন চাকমার মরদেহ নোয়াপাড়া এলাকায় ভেসে উঠেছিল।
জানা যায়, গেল মঙ্গলবার রাতে নানিয়ারচর উপজেলা সদরের জগনাথ মন্দির এলাকায় পূজামন্ডপে দূর্গা দেখা শেষে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে নানিয়ারচর উপজেলার ৩নং ওয়ার্ডের শনখোলা পাড়ায় বাড়ী ফিলছিল। এসময় আকস্মিক ঝড়ো বাতাসে কবলে পড়ে মহাজন পাড়া এলাকায় কাপ্তাই হ্রদেও পানিতে নৌকাটি ডুবে যায়। এসময় চার জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও দীপেশ দেওয়ান(১৮) ও ডেনিজেন চাকমা(১৮) পানিতে ডুবে নিখোজ হন। স্থানীয়রা অনেক খোজাখুজি করেও তাদের কোন সন্ধান পাননি। পরদিন রাঙামাটি শহর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা মহাজন পাড়াস্থ কাপ্তাই হ্রদের সম্ভাব্য স্থানে দুদিন খোজাখুজি করেও তাদের মরদেহ উদ্ধার করতে পারেনি। এর পর শুক্রবার সকাল ৮টার দিকে কাপ্তাই হ্রদের মহাজন পাড়া এলাকায় কাপ্তাই হ্রদেও পানিতে ভেসে উঠে নিখোজ দীপেশ দেওয়ানের মরদেহ। এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে ডেনিজেন চাকমার মরদেহ নোয়াপাড়া এলাকার কাপ্তাই হ্রদের পানিতে ভেসে উঠেছিল। খবর পেয়ে এলাকাবাসী মরদেহ উদ্ধার করে।
সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা সত্যতা নিশ্চিত করে জানান, নৌকা ডুবি ঘটনায় নিখোজ দীপেশ দেওয়ানের মরদেহ কাপ্তাই হ্রদের মহাজন পাড়া এলাকা থেকে শুক্রবার সকালের দিকে ভেসে উঠার পর এলাকাবাসী উদ্ধার করেছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে দিকে অপর নিখোজ ডেনিজেন চাকমা মরদেহ নোয়া পাড়া এলাকার কাপ্তাই হ্রদের পানিতে ভেসে উঠেছিল। দুজনই তার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শনখোলা পাড়ার বাসিন্দা। এর মধ্যে ডেনিজেন চাকমা নানিয়ারচর কলেজে ও দীপেশ দেওয়ান খাগড়াছড়ি কলেজের ছাত্র।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ