• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটিতে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2023   Tuesday

তৃণমুল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়,সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবাদের সম্পৃক্ত করতে মঙ্গলবার রাঙামাটিতে আস্থা প্রকল্পের দিন ব্যাপী জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কর্পোরেশনের দুই কোটি ৮৩ লাখ টাকার আর্থিক সহযোগিতায় স্থানীয় বেসরকারী উন্নয়ন আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এ যুবাদের নিয়ে ৩০ মাস মেয়াদী এ আস্থা প্রকল্পের বাস্তবায়ন করছে। রাঙামাটির দশ উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।


আশিকা কনভেশন হল রুমে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বক্তব্যে দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, সহকারী নিবার্হী পরিচালক কক্সি তালুকদার। সভার শুরুতে আস্থা প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য ভবিষ্যত পরিকল্পনা পাওয়ার প্রেজেন্টশনের তুলে ধরেন আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর প্রকল্প পরিচালক বিপ্লব চাকমা। সভায় সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, যুবা সমাজের প্রতিনিধিরা অংশ নেন।


সভায় বক্তারা বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবাদের সম্পৃক্ত করা গেলে প্রান্তিক যুব গোষ্ঠীর নারী-পুরুষরা দেশে ও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ