• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

মানিকছড়িতে গ্রীনহিল আয়োজনে মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2024   Thursday

 

খাগড়াছড়ির মানিকছড়ি  বড়ডলু উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গর্ভবতী মা ও কিশোরীদের জন্য মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প  এর আয়োজন করা হয়েছে । জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগিতায়  স্থানীয়  উন্নয়ন সংস্থা গ্রীন হিল আয়োজনে পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় এ স্বাস্থ্য সেবা ক্যাম্প করা হয়।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বড়ডলু উচ্চ বিদ্যালয় মাঠে  এ ক্যাম্প এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোমেন চাকমা।

 

এ সময় তিনি বলেন নারী কিশোরী বা গর্ভবতী মাদের যেন জরায়ৃ ক্যান্সারসহ বড় কোন ধরনের রোগ না হয় সে জন্য সকলে যেন স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে চিকিৎসা নেন , এছাড়া গর্ভাবতী মা’ রা যেন , ক্লিনিক বা স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে সন্তান প্রসব করান। ঘরে অদক্ষ ধাত্রী দিয়ে যেন সন্তান প্রসব না করেন সে বিষয়ে পরামর্শ দেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন, মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সামিমা হোসেন খান, খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইমতিয়াজ চৌধুরী,  গ্রীন হিলের মেডিকেল অফিসার ডা. সুইউক্রই মারমা।

মেডিক্যাল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, গ্রীনহিল জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা। মানিকছড়ি উপজেলা গ্রীনহিল কার্যালয় ব্যবস্থাপক সানু অং মারমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় দেড়শতাধিক নারী, কিশোরী ও গর্ভবতী নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে  ঔষধ বিতরণ করা হয় ।
মূলত বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গম এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের ঘরের কাছে বিনামূল্য  স্বাস্থ্য সেবা ঔষধ বিতরণ ও স্বাস্থ্য  সচেতনতার জন্য এ মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।



----হিলবিডি২৪/ সম্পাদনা/এ,ই


 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ