• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সাজেকে দুর্বৃত্তদের অপহরণের হাত থেকে উদ্ধারকৃত গারো নারী পর্যটককে স্বজনদের কাছে হস্তান্তর

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2024   Saturday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুর্বৃত্তরা এক গারো সম্প্রদায়ের নারী পর্যটককে অপহরণের চেষ্টার সময় সেনাবাহিনীর সদস্যরা নিরাপদে  উদ্ধার  করেছে। পরে পুলিশ উদ্ধারকৃত নারীকে তার স্বজনদের কাছে  হস্তান্তর করেছে। গেল  শুক্রবার  ঢাকা থেকে আসা ওই নারীসহ ৮ জন পর্যটক সাজেকে যাওয়ার সময় মাচালং ব্রিজপাড়ায় এক দল দুর্বৃত্ত পর্যটক গাড়ি গতিরোধ করে গারো নারীকে অপহরণের চেষ্টা চালালে তা সেনাবাহিনীর সদস্যরা ব্যর্থ  করে দিয়েছে বলে জানা গেছে।   

জানা যায়,  গেল  শুক্রবার  ঢাকা থেকে আসা ৮ জন পর্যটক (৭ জন বাঙালী ও ১ জন গারো) সাজেকে যাওয়ার সময় মাচালং ব্রিজপাড়ায় ৬ জন দুর্বৃত্ত রাস্তায় গাড়ি গতিরোধ করে  গারো সম্প্রদায়ের  নারী পর্যটককে অপহরনের চেষ্টা চালায়। এসময় দুর্বৃত্তরা গাড়ি থেকে টেনে হেচরে নামিয়ে নিয়ে যাওযার চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। সেনাবাহিনী টহল দলের উপস্থিত দেখে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একজন দুর্বৃত্তকে সেনাবাহিনী আটক করে। এসময় উক্ত এলাকায় উপস্থিত প্রায় ১০০ থেকে ১৫০ জন গ্রামবাসী সেনাবাহিনীর গাড়ি ঘেরাও করে। তারা অপহরণকারী দুর্বৃত্তকে ছিনিয়ে নিয়ে যায়  এবং উদ্ধারকৃত পর্যটককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় বাধা প্রদান করে। এসময় গ্রামবাসী অপহরণে বাধা প্রদানকারী আরো ৪ জন পর্যটককে মারধর করে। উত্তেজিত গ্রামবাসীর বাধা প্রদান সত্ত্বেও সেনাবাহিনীর সদস্যরা অপহরণের চেষ্টার শিকার ওই গারো নারীকে নিকটস্থ ক্যাম্পে নিরাপদে নিয়ে যেতে সমর্থ হয়। আহত পর্যটকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে  ওই  নারী পর্যটককে এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সাজকে থানা পুলিশের  কাছে হস্তান্তর করা হয়।  পুলিশ ওই নারীকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে।  ওই নারী পর্যটকের বাড়ী ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়। 

সাজেক থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা(ওসি) আবুল হাসান খান জানিয়েছেন, মার্লিনা রেমা নামে এক পর্যটককে সেনাবাহিনী সদস্যারা উদ্ধার করার পর পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে আইনী প্রক্রিয়া শেষে পুলিশ তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

 

ads
ads
আর্কাইভ