• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

কাপ্তাই হ্রদে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2024   Friday

শুক্রবার রাঙামাটিতে তবলছড়িস্হ স্বর্ণটিলা এলাকার করাতকল ঘাটে কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু ও অপর এক শিক্ষার্থীকে আহত মুমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতরা হল রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী এডিশন সাহা ও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অর্নব চৌধুরী।। দুজনেরই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তিন বন্ধু এডিশন সাহা, অর্নব চৌধুরী ও শিবম দাশ টিউশনি থেকে বাড়ী ফেয়ার পর শহরের তবলছড়ি-আসামবস্তি সড়কের ভুট্টো করাকল ঘাটে কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে যায়। গোসলের এক পর্যাযে তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন জানতে পেয়ে প্রায় আধা ঘন্টাব্যাপী খোজাখুজির পর তিনজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অমিত সাহার ছেলে এডিশন সাহা,বাবুল চৌধুরীর ছেলে অর্নব চৌধুরীকে মৃত ঘোষনা করেন। অপর শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র শিবম দাশকে মুমুর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিন জনের বাড়ী শহরের তবলছিড়র মাষ্টার আর্টকলোনী ও মাঝের বস্তি এলাকায়।

প্রত্যক্ষদর্শী কুদ্দুস আলী জানান, করাতকলে কাজ শেষে নামাজ পড়তে যাওয়ার সময় ঘাটে মানুষের জটলা দেখেন। পরে জানতে পারেন তিন ছেলে পানিতে ডুবে গেছে। শুনার পর ৩ থেকে ৪ জন পানিতে নেমে খোজাখুজির করি। প্রায় আধা ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তিনজনকে উদ্ধার করে সিএনজিতে তুলে হাসপাতালে পাঠিয়ে দিই।

নিহতদের স্বজন বিধান কান্তি সাহা জানান, এডিশন ও শিবম দুজনে সকালে প্রাইভেট পড়া শেষ করে বাড়ী ফিরে। পরে তারা হ্রদে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। তিন জনের মধ্যে কেউ সাঁতার জানত না।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) ডাঃ শওকত আকবর খান বলেন, হাসপাতালে পৌঁছার দুজন আগেই মারা গেছে। একজন শিক্ষার্থীকে মুমুর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী বলেন, কাপ্তাই হ্রদে তিন শিক্ষার্থী গোসল করতে নেমে দুজন মারা গেছে ও অপর একজন আহত হয়েছে। মৃত দুই শিক্ষার্থীর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ