• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বড়থলী ইউপি চেয়ারম্যান আতোমং মারমা হত্যার ঘটনায় থানায় মামলা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2024   Saturday

বিলাইছড়ি উপজেলার দূর্গম বড়থলী ইউপি চেয়ারম্যান আতোমং মারমাকে গুলি করে হত্যার ঘটনায় শুক্রবার রাতে সাহ্লাসিং মারমাকে  প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে শনিবার বান্দরবানের রুমা উপজেলা সদরে আতোমং মারমার দাহক্রিয়া সম্পন্ন হয়েছে। 

জানা গেছে, গেল ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের বিলাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে জেএসএস সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বীরোত্তম তংচংগ্যা ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অভিলাষ তংচংগ্যা নির্বাচন করেন। এতে নির্বাচনে বিজয়ী বীরোত্তম তংচংগ্যা পক্ষে কাজ শেষে বড়থলি মারমা পাড়ায় তার আত্বীয়ের বাসায় অবস্থানকালে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে তিনি হাতে,পায়ে ও পাছায়  গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর পর তাকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে ও পরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে  তিনি  আইসিইউ-তে দীর্ঘ নয় দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ৪৮ মিনিটে মারা যান। 

এদিকে, শুক্রবার আতোমং মারমার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর তার স্বজনরা বান্দরবানের রুমা উপজেলায় নিয়ে যায়। শনিবার রুমা উপজেলা সদরের ২নং ওয়ার্ড এর কেন্দ্রীয় শ্নশানে  তার  দাহক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। 

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন জানান,  শুক্রবার রাতে নিহতের বড় ভাই ক্যাচিমং মারমা   বিলাইছড়ি থানায়  বাদী হয়ে  ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেছেন। যার মামলা নং -০১। তবে তদন্তের স্বার্থে এজাহারে উল্লেখিত বিবাদীদের নাম ও সংখ্যা জানানো যাচ্ছে না।  
বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তংচংগ্যা জানান, আতোমং হত্যার মামলায় বিলাইছড়ি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে সাহ্লাসিং মারমাসহ ৮ জনের নাম উল্লেখসহ আরো ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। তিনি আরো জানান, আতোমং মারমা লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর শুক্রবার রাতে বান্দরবান জেলার রুমা উপজেলা হয়ে বড়থলি নেওয়া হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান জানান, যেহেতু ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনের দিনে ঘটনাটা ঘটেছে, তাই এটি উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পামাফিক বলে মনে হচ্ছে। তিনি আরো জানান, চিকিৎসাধীন অবস্থায় আতোমং মারমা স্বীকারোক্তি দিয়েছেন তার ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ওয়েভার ত্রিপুরাসহ কয়েকজন মিলে এ ঘটনা ঘটিয়েছে। কারণ ওয়েভার ত্রিপুরা বর্তমানে ওয়ার্ড মেম্বার এবং  মৃত আতোমং মারমার ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রতিদ্বন্ধীতা করবেন বলে শুনেছি। তাছাড়া আতোমং মারমা জেএসএস বড়তলী ইউনিয়নের সভাপতি এবং ওয়েভার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। তাই তাদের মধ্যে রাজনৈতিক বা ব্যক্তিগত দ্বন্ধও থাকতে পারে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের  পরের দিন ১৯ মার্চ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকেও দূর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ নিয়ে বিলাইছড়ি উপজেলায় দুটি নির্বাচনে নির্বাচনী সহিংসতায়  দুই জন হত্যাকান্ডের শিকার হলেন। 
--হিবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ