• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্ম গঠন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2024   Sunday

রোববার রাঙামাটিতে বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর পরিচালিত আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্ম গঠন ও সক্রিয় করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আশিকা হল রুমে অয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহজাহান। আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর উপ-নির্বাহী পরিচালক এডভোকেট কক্সী তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান। আস্থা প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার রত্নজ্যোতি চাকমা সঞ্চালনায় স্বাগত বক্তব্যে দেন প্রকল্পের ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের উদ্দ্যেশ্য ও লক্ষ্য তুলে ধরেন জেলা প্রকল্প সমন্বয়ক বিপ্লব চাকমা।


সভায় উপস্থিত সবাইয়ের মতামতের ভিত্তিতে একটি নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়। এতে জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান আহ্বায়ক এবং সহ-আহ্বায়ক এনজিও কর্মী মোঃ ওমর ফারুখ ও সাংবাদিক সুশীল চাকমাকে নির্বাচিত করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ আহ্বায়ক কমিটি দশ উপজেলায় গঠিত ইয়থ গ্রুপকে মনিটরিংসহ পরামর্শ প্রদান করবেন।


প্রধান অতিথির বক্তব্যে জলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহজাহান বলেন সচেতনতামূলক কাজগুলো কঠিন। তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠী এখনো অনেক বিষয়ে অসচেতন। আশিকা যুবদের ক্ষমতায়নে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টির কাজ করছে। এ কাজের অংশ হিসেবে আজ সিভিক প্লাটফর্ম গঠন করা হল। সিভিক প্লাটফর্মের কাজ হবে প্রকল্প কর্মীদের যথাযত পরমর্শ দিয়ে সহযোগিতা করা। যুবদের আত্মকর্মী বা উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অনেক বাধা রয়েছে। যে কোন উদ্যেগে টাকার প্রয়োজন হয়। যুবদের ব্যাংক থেকে ঋণ নিতে গেলে জামিন লাগে। তাছাড়া আরো অন্যান্য অনেক কাগজ-পত্র চাওয়া হয়। এতে করে যুবরা অর্থের অভাবে উদ্যোক্তা হতে পাওে না। যুবদের অন্তত এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামিনে ঋণ দেওয়া উচিত। যুব সমাজ দেশের মূল চালিকা শক্তি ও সম্পদ। যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য সরকার নানামুখি কাজ করে যাচ্ছে। পাশাপাশি বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থারাও যুবদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। আস্থা প্রকল্পের মাধ্যমে তারই প্রতিফলন ঘটেছে।


প্রসঙ্গত, সুইস এ্যাম্বেসি বাংলাদেশ-এর অর্থায়নে আস্থা প্রকল্পটি স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস রাঙামাটি পার্বত্য জেলার দশটি উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পটি অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে মার্চ ২০২৬ সাল নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ