• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

কাউখালীতে আস্থা প্রকল্পের অবহিতকরণ ও উপজেলা ইয়ুথ গ্রুপ গঠন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2023   Monday

জাতীয় যুব নীতি-২০১৭ এর সফল বাস্তবায়নে রাঙামাটির কাউখালী উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস রাঙামাটির উদ্যোগে আস্থা প্রকল্পের অবহিতকরণ ও উপজেলা ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১১ ডিসেম্বর) কাউখালী উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাসেল সরকার। আশিকা’র আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী বিপ্লব চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা শেখ মোঃ ইমতিয়াজ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন আশিকা’র ফিল্ড অফিসার সাগরময় চাকমা। সভা সঞ্চালনা করেন আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েশন রাঙামাটির আস্থা প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার রত্ন জ্যোতি চাকমা। অনুষ্ঠানে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ফিল্ড কর্মকর্তা তুখেন চাকমাসহ উপজেলার সকল ইউনিয়নের  যুবরা অংশ নেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করা খুবই প্রয়োজন। যুবদের অংশগ্রহণ ব্যতীত একটি দেশ কখনো সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাই সরকার কর্তৃক প্রণয়নকৃত জাতীয় যুব নীতি ২০১৭ এর বাস্তবায়নে আশিকা রাঙামাটি জেলার দশটি উপজেলায় তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। যা প্রসংশার দাবি রাখে।


সভাপতির বক্তব্যে আশিকা’র জেলা সমন্বয়কারী বিপ্লব চাকমা আস্থা প্রকল্পের কার্যক্রমের ধরণ, পরিধি এবং বিভিন্ন বিষয় নিয়ে যুবাদের মাঝে বিস্তারিত আলোচনা করেন।


সভা শেষে উপজেলার চার ইউনিয়নের ঘাগড়া, কলপতি, বেতবুনিয়া এবং ফটিকছঢ়ি ইউনিয়নের ৩০ জন যুবাদের মধ্য থেকে সকলের মতামতের ভিত্তিতে ৩জনকে আহ্বায়ক করে কাউখালী উপজেলা ইয়ুথ গ্রুপ গঠন করা হয়। এতে ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক  কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে উপ্ত চাকমা(২৭), যুগ্ম আহ্বায়ক -১ উক্যচিং মারমা, যুগ্ম আহ্বায়ক -২ জেমিন আক্তার(২০) নির্বাচিত করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ