• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

নানিয়ারচরে আস্থা প্রকল্পের অবহিতকরণ ও ইয়ুথ গ্রুপ গঠন সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2023   Thursday

বৃহস্পতিবার রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আস্থা প্রকল্পের অবহিতকরণ ও ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা। প্রকল্পের জেলা সমন্বয়ক বিপ্লব চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক, সিএইচটি নারী কার্বারী-হেডম্যান নেটওয়ার্ক-এর সাধারণ সম্পাদক শান্তনা খীসা, লিড পার্টনার রুপান্তরের প্রকল্প সমন্বয়ক রাবেয়া বশরী ও ক্লাস্টার সমন্বয়ক রত্না প্রমুখ।


স্বাগত বক্তব্যে ফিল্ড অফিসার রবিন চন্দ্র চাকমা বলেন, “আস্থা প্রকল্পে সরকারের যুবনীতির আলোকে সুশাসন, নাগরিক অধিকার, তথ্য অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে যুবাদের দেশের উন্নয়ন পরিকল্পনার মূল ধারায় আনতে কাজ করা হবে।”


বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আজিজুল হক ইয়ুথ গ্রুপের যুবাদের উদ্দেশ্যে বলেন,“আস্থা প্রকল্পের কাজগুলো সম্পূর্ণ স্বেচ্ছামূলক কাজ। স্বেচ্ছাসেবী কাজগুলো নিজেদের প্রয়োজনে নিজেদের ভালোর জন্য আমরা করে থাকি। যেমন গেল ঘূর্ণিঝরের সময় আপনারা স্বেচ্ছায় উদ্ধার ও প্রস্তুতিমূলক কাজে অংশ নিয়েছিলেন।”


রুপান্তর-এর প্রকল্প সমন্বয়ক রাবেয়া বশরী ইয়ুথ গ্রæপের সদস্যরা নিজ নিজ পরিবারে বা এলাকায় এযাবৎ কি কি ভালো কাজ করে এসেছেন তা এক এক করে জানতে চান। ইয়ুথগ্রæপের সদস্যরা তাদের স্বেচ্ছায় করা ভাল কাজগুলোর কথা তার কাছে তুলে ধরেন। তাদের মুখ থেকে জানা যায় তারা কেউ কোভিড প্রতিরোধে গণ-সচেতনার কাজে অংশ নিয়েছিলেন, কেউ রক্তদান করেছেন, কেউ ছোটদের জন্য খেলার মাঠ তৈরি করে দিয়েছেন, কেউ আবার নিজে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি অন্যকেও উদ্যোক্ত হতে সহায়তা করেছেন।

 

রুপান্তর-এর প্রকল্প সমন্বয়ক রাবেয়া বশরী ইয়ুথদের মুখে কথাগুলো শুনে খুশি হন এবং প্রকল্পের কাজে অবদান রাখতে ইয়ুথদের অনুপ্রেরণামূলক নির্দেশনা প্রদান করেন।


প্রধান অতিথি নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা বলেন. “আস্থা প্রকল্পে সুশাসন, নাগরিক অধিকার, তথ্য অধিকারের কথা বলা হয়েছে। এ বিষয়গুলো যুব ক্ষমতায়নের পূর্বশর্ত। যুবারাই সবকিছুতে পরিবর্তন আনতে পারে। ১৯৭১ সালে স্বাধীনতা-যুদ্ধে যুবরাই যুদ্ধ করে এ দেশ স্বাধীন করে। আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। যুবাদের হাতেই এদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। আস্থা প্রকল্পের কাজগুলো পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে যুবাদের অধিকতর অনুপ্রেরণা যোগাবে। আর এভাবে দেশের উন্নয়নে যুবদের কার্যকরি ভূমিকার মধ্য দিয়ে এদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে।”


উল্লেখ্য, রুপান্তর ও সুইস এম্বেসি, বাংলাদেশ-এর অর্থায়নে আস্থা প্রকল্পটি স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস রাঙামাটির দশটি উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পটি অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে মার্চ ২০২৬ সাল নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ