• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

কাউখালীতে নিজের রাইফেল গুলিতে এক পুলিশ সদস্যর আত্নহত্যার চেষ্টা

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2023   Saturday

কাউখালীর বেতবুনিয়ায়  ভূ-উপগ্রহ কেন্দ্রে এক  পুলিশ সদস্য নিজের বুকে  অস্ত্র টেকিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। শনিবার(১৮ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

পুলিশ সুত্র জানা যায়, শনিবার বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রের পাহাড়ের উপর টাওয়ার পোষ্টে দায়িত্ব পালন করে আসছিলেন। সেখানে  পুলিশ সদস্যদের থাকার জন্য ব্যারাকও রয়েছে। দায়িত্ব পালন শেষে নিজ রুমে তার বিছানায় বসে কনস্টেবল মোতাহার হোসেন নিজের কাছে থাকা রাইফেল দিয়ে  বুকের ডান পাশে একটি গুলি করে। গুলির শব্দ পেয়ে সাথে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে তাকে মুমুষ অবস্থায় উদ্ধার করে  প্রথমে  রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার  উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত এ পুলিশ সদস্য (কং নং/২৮৭৩) মোঃ মোতাহের হোসেন,খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মদ্যমনা পাড়ার মৃত শীষ মোহাম্মদের ছেলে।  

 

আত্যহত্যা চেষ্টাকারী পুলিশ সদস্য  মোতাহের হোসেন পারিবারিক সমস্যার কারণে ঘটনাটি ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার স্ত্রীর সাথে  বিগত দুদিন যাবৎ বাক-বিতণ্ডা হয়েছে সূত্র  জানিয়েছে।  ঘটনার পর জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

কাউখালী থানার অফিসার ইনচাজ পারভেজ আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফোনে জানিয়েছেন গুলিতে আহত পুলিশ সদস্যর এখনো অপারেশন চলছে,। তবে গুলি বুক ভেদ করে বের হয়ে যাওয়ায় বুকের ভেতর থেকে রক্তক্ষরন হয়ে অনেক ক্ষতের সৃষ্টি হয়েছে বিধায় এখনো শংকামুক্ত নয়।    

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ