• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের পাহাড় ধস,দু্ই শতাধিক লোকজন আশ্রয় কেন্দ্রে

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2023   Sunday

ভারী বর্ষনের কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কসহ বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসের আশংকায় ইতোমধ্যে শিমুলতলী, লোকনাথ মন্দির এলাকা ও রুপনগর,নতুন পাড়ায় পাহাড়ে পাদদেশে ঝুকিপুর্ন অবস্থায় বসবাসকারীরা জেলা প্রশাসনের তিনটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন দুই শতাধিক লোকজন।


জানা গেছে, টানা চার দিন ধরে ভারী বৃষ্টিপাতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কসহ বিভিন্ন স্থানে পাহাড় ধস ঘটনা ঘটছে। রোববার দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কলাবাগান এলাকায় পাহাড় ধসে পড়লেও হতাহতের ঘটনা ঘটেনি। সড়ক ও জনপথ বিভাগ তাৎক্ষনিকভাবে সড়ক থেকে ধসে পড়া মাটি অপসারণ করে যানবাহন চলাচল সচল রেখেছে। এছাড়া বর্ষনে রাঙামাটির বিভিন্ন সড়কে ছোটখাটো পাহাড় ধস হয়েছে।  তবে এখনো সব কটি সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষনে পাহাড় ধসের সম্ভানা থাকায় জেলা প্রশাসন ঝুকিপুর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ের জন্য ২৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে মাত্র তিনটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ঝুকিতে বসবাসকারীরা। এগুলোর মধ্যে বিএম ইনষ্টিটিউট ভবনে ১২০ জন, বাংলাদেশ বেতার কেন্দ্রে ৬০ ও লোকনাথ মন্দির ভবনে ২০ জন আশ্রয় নিয়েছেন।


জেলা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববার দুপুর ১২টা পর্ষন্ত গেল ২৪ ঘন্টায় রাঙামাটিতে ১৪৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে। এছাড়া শনিবার ২৪ ঘন্টায় ৭৭ দশমিক ২ মিলিমিটার রেকর্ড করেছে।


রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী দীপন চাকমা জানান, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কলাবাগান এলাকায় পাহাড় ধসের পর পর সড়ক থেকে মাটি অপসারণ করে যানবাহন চলাচল সচল রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ