• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

ভারী বৃষ্টিপাতে রাঙামাটিতে ৬দিনে ২০৫টি ক্ষুদ্র ও মাঝারি পাহাড় ধস

ষ্টাফ ‍রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2023   Tuesday

টানা ভারী বৃষ্টিপাতে মঙ্গলবার রাঙামাটিতে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। দশ উপজেলায় বিভিন্ন স্থানে ২০৫টি ক্ষুদ্র ও মাঝারি ধরনের পাহাড় ধস হয়েছে। পানিতে ভেসে গিয়ে এক শিশুসহ ২জন নিখোজ রয়েছেন।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিপাতে রাঙামাটির দশ উপজেলায় বিভিন্ন স্থানে ২০৫টি ক্ষুদ্র ও মাঝারি ধরনের পাহাড় ধস হয়েছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার ৮৪৭টি,বিভিন্ন সড়কের ৪৯টি স্থানে ভাঙন ও পাহাড় ধস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৯টি কালভার্ট। ফসলী জমি ১২৫০ হেক্টর এবং ২হাজার ৩২৪ ঘর ও ৭টি বাজার পানিতে তলিয়ে গেছে। রবকল উপজেলায় পানির  স্রোতে ভেসে গিয়ে দুজন নিখোঁজ ও ৩ জন আহত হয়েছেন। জেলায় মোট ২৪৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে ৭৩টি আশ্রয় কেন্দ্রে এ পর্ষন্ত ২হাজার ৩৬ জন নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে ৭৩টি আশ্রয় কেন্দ্রে এ পর্ষন্ত ২হাজার ৩৬ জন নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে রাঙামাটি সদরে ১৯টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ৮টি আশ্রয় কেন্দ্রে ৯শ শত নারী,শিশু ও পুরুষ আশ্রয় নিয়েছেন।


এদিকে, মঙ্গলবার রাঙামাটি শহরের সিভিল সার্জন বাংলো এলাকার আশপাশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে কেউই হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকার বসবাসরত ১৭ পরিবারকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে নিয়েছে। তাছাড়া বিলাইছড়ি ১টি ইউনিয়নে ও জুরাছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে নি¤œাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা-রাইখালী নৌ পথে কর্ণফুলী নদীর রাইখালী অংশে ফেরির পল্টনে অতিরিক্ত পানি উঠে গিয়ে ক্ষতিগ্রস্থ হওয়ায় সোমবার থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে চন্দ্রঘোনা থেকে বাঙ্গালহালিয়া-রাজস্থলী- বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম জানান, ঝুকিপুর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ,ফায়ার সার্ভিস, স্কাউটস, রেড ক্রিসেন্টের কর্মীরা ঝুকিপুর্ন এলাকায় লোকজনদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার অব্যাহত রেখেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ