• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

টানা বর্ষনে কাপ্তাই হ্রদে সকল নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি জেলা প্রশাসনের

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2023   Saturday

গেল তিন দিনে টানা বর্ষণের কারণে রাঙামাটিতে জনজীবন বিপর্ষস্ত হয়ে পড়েছে। ভারী বর্ষন ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তা স্বার্থে আজ শনিবার ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তর কাপ্তাই হ্রদে সব ধরনের নৌ চলাচল বন্ধের নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।


জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের স্বাক্ষরিত জরুরী সর্তকীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটি জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তা স্বার্থে শনিবার ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তর কাপ্তাই হ্রদে সব ধরনের নৌ চলাচল বন্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানসমুহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া এ সংক্রান্ত যে কোন জরুরী প্রয়োজনে জেলা প্রশাসনের ০১৮২০৩০৮৮৬৯/০২৩৩৩৩৭১৬২৩ এ নম্বরের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে অনুরোধ করেছেন জেলা প্রশাসক।


অপরদিকে,টানা বৃষ্টিতে পাহাড় ধসের সম্ভাবনা দেখা দেয়ায় সর্তকতা হিসেবে পাহাড়ের পাদদেশে বিভিন্ন স্থানে ঝুঁকিপুর্ণ অবস্থায় বসবাসকারী লোকজনদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। তবে জেলা প্রশাসনের এ নির্দেশনা মানছেন না ঝুঁকিপুর্ণ অবস্থায় বসবাসকারীরা। তারা আশ্রয় কেন্দ্রে অনীহা প্রকাশ করছেন।


এদিকে,রাঙামাটি-চট্টগ্রাম সড়কে পাহাড় ধসে গিয়ে যে কোন মহুর্তে যানবাহণ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। অতি বৃষ্টিতে শনিবার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের শালবন এলাকা, সাপছড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে ছোট ছোট পাহাড় ধসে পড়লেও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিকভাবে চলছে এখনো।


অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম বলেন, ঝুকিপুর্ণ স্থানে বসবাসকারীদের সচেতনামুলক মাইকিং অব্যাহত রয়েছে। এছাড়া ঝুকিপুর্ন স্থানে গিয়ে বসবাসকারীদের কাছে গিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তবে শনিবার বিকালে আরো অতি বৃষ্টি বাড়ায় শনিবার বিকালে অত্যাধিক ঝুকিপুর্ন রুপনগর, শিমুলতলী, লোকনাথ মন্দির এলাকায় বসবাসকারী লোকজনদের জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট ও পুলিশ ফোর্স বাধ্য হয়ে জোরপুর্বক নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ