• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পাহাড় ধস সম্ভাবনায় নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং জেলা প্রশাসনের

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2023   Friday

 

গেল দুই দিনে টানা বর্ষণের কারণে রাঙামাটিতে পাহাড় ধসের সম্ভাবনা দেখা দিয়েছে। আগাম সর্তকতা হিসেবে পাহাড়ের পাদদেশে বিভিন্ন স্থানে ঝুঁকিপুর্ণ অবস্থায় বসবাসকারী লোকজনদের সর্তকতা হিসেবে মাইকিং ও নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে জেলা প্রশাসনের নির্দেশনা।


জানা গেছ, গেল দুই দিন ধরে টানা বর্ষণের কারণে রাঙামাটিতে পাহাড় ধসের সম্ভাবনা দেখা দিয়েছে। এতে শহরের রূপনগর ভেদভেদি মুসলিম পাড়া, শিমুলতলীসহ বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপুর্ণ অবস্থায় বসবাস করছেন লোকজন। এসব ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত লোকজনদের মাইকিং করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যেতে ও সর্তক থাকার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান শহরের ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এদিকে টানা বর্ষণের কারণে পাহাড় ধসের সম্ভাবনা থাকা ২৯ টি ঝুকিপুর্ণ স্থানকে চিহিৃত করেছে জেলা প্রশাসন। এসব লোকজনদের জন্য ইতোমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ৯ ওয়ার্ডে ২৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন প্রশাসন। এ সময় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মারুফ আহম্মদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরিফুল আমিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের সম্ভাবনা থাকায় আগাম সর্তকতা হিসেবে জনসাধারণকে সচেতনামূলক হিসেবে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি চিহিৃত ঝুকিপূর্ন স্থানে বসবাসকারীদের শুক্রবার বিকাল ৫টার মধ্যে প্রস্তুকৃত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 

তিনি আরো বলেন, ইতোমধ্যে জেলা প্রশসনের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা প্রশাসন ছাড়াও স্কাউডস, রাবার স্কাউডস, ফায়ার সার্ভিস, পুলিশসহ অনেক সংস্থা কাজ করছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ