• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বোনের বিয়েতে যাওয়া হল না কলেজ ছাত্রী নেন্সির

ষ্টাফ রিপোরটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2023   Sunday

বড় বোনের বিয়েতে আর যোগদান করা হল না কলেজ ছাত্রী নেন্সী চাকমার(১৮)। শনিবার মোটর সাইকেলযোগে যাওয়ার সময় রাঙামাটির নানিয়ারচর উপজেলার  ঘিলাছড়ি স্হানে  ঘাতক ট্রাক তার প্রাণ কেড়ে নেয়।


জানা গেছে, শনিবার দুপুরের দিকে রাঙামাটি শহর থেকে তার চাচাতো ভাইয়ের সাথে মোটর সাইকেলযোগে বাঘাইছড়ি উপজেলায় রওনা দেন নেন্সি। এসময় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের  নানিয়ারচেরর ঘিলাছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাজাছড়ি পুর্ব পাড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা নানিয়ারচর অভিমুখী পাথর বোঝাই দ্রুতগামী একটি ট্রাক (ফেনী ট-১১-০৯৩১)  মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। এতে নেন্সি চাকমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে তার চাচাতো ভাই ভাগ্যক্রমে বেঁচে যান। নেন্সি বাঘাইছড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের সি ব্লক গ্রামের জ্যোতিময় চাকমার মেয়ে। তিনি  রাঙামাটি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা জানান, নিহত নেন্সির  বড় বোন এমি চাকমার আগামী সোমবার বাঘাইছড়ি উপজেলার বাড়ীতে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিয়ের  অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার সময় দুর্ঘটনায় শিকার হয়ে তার এ মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, ট্রাকটি আটক করতে পারেলও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুনেছি নিহত নেন্সি চাকমা তার বড় বোনের বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছিল। বিষয়টি খুবই দুঃখজনক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ