• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়িতে চাকমা ভাষার বর্ণমালা, প্রবাদ-প্রবচন ও অভিধানের মোড়ক উন্মোচন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2015   Sunday

খাগড়াছড়িতে চাঙমা একাডেমী ও জাবারাং কল্যান সমিতির যৌথ উদ্যোগে চাঙমা ভাষায় লিখিত চাঙমা ভাষার অভিধান,চাঙমার ভাষার প্রবাদ প্রবচন ও ‘এসো চাঙমা লেগা শিখি’সহ তিনটি বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে। 

 

রোববার দুপুরে খাগড়াছড়ি পর্যটন মোটেল হলরুমে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঙমা একাডেমীর সভাপতি সন্তোষিত চাকমা বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন , খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, শরনার্থী টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা ও ইউএনডিপি’র প্রতিনিধি সুভাষ দত্ত চাকমা।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা শুভ্র জ্যোতি চাকমা, অভিধানের সম্পাদনা পরিষদের সদস্য আর্যমিত্র চাকমা, মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সাথোয়াইপ্রু মারমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক বিভীষুৎ ত্রিপুরা সুকান্ত এবং উন্নয়ন সংগঠক বিনোদন ত্রিপুরা।


প্রকাশিত বই গুলোর ইউএনডিপি’র সহযোগিতায় প্রকাশ করে খাগড়াছড়ি চাঙমা একাডেমী ও জাবারাং কল্যান সমিতি।


বক্তারা এসময় পুরনো গুনীজন আদিবাসীদের লেখক ও কবি আগরতলার পান্না লাল মজুমদার, দুলাল চৌধুরী, মিজোরামের নিরন্জন চাকমা, দীঘিনালার আনন্দ চাকমা, গংগাসুখ চাকমা, খাগড়াছড়ি লেখক অমলেন্দু চাকমা, অশোক কুমার চাকমা, মুকন্ড চাকমাসহ অনেককে বইয়ের সহযোগী সহায়ক ভূমিকা হিসেবে স্মরন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আদিবাসী জনগোষ্ঠি সকলের ঐক্যের কোন বিকল্প নেই । কৌশলে সরকারকে সহযোগীতা করে ঐতিহ্য ও সংস্কৃতি সুরক্ষায় প্রয়োজনে এগিয়ে যেতে হবে । আদিবাসী নামকরণে সকলের প্রাণের দাবী থাকলেও অপ্রত্যাশিতভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি’র নামকরণ পরবর্তীতে আশা প্রতিফলন ঘটবে । সুখ-শান্তি, ভাল চিন্তায় অনিত্য জায়গায় নিত্য ফল পায় । ৪৫টি আদিবাসী জনগোষ্ঠি আশাব্যঞ্জক প্রক্রিয়ায় নতুন আশা ও নতুন সম্ভাবনা প্রতিফলন ঘটেছে । সংস্কৃতির নিজস্ব ভাষাকে টিকিয়ে রাখার স্বার্থে ৩টি বইয়ের মধ্যে সীমাবদ্ধতা না রেখে ব্যবহারিক মনোভাব বেশী করে কাজে লাগাতে হবে । এখন চাকমা অক্ষরে লেখা মোড়ক উন্মোচন সফল হয়েছে । পরবর্তীতে মারমা, ত্রিপুরা হরফ লেখার ভাষা অন্ততঃ উপস্থিত অতিথিবর্গরাসহ প্রকাশে আরও বেশী ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ