• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

মাদক দ্রব্য মামলায় রাঙামাটি আদালতের ব্যতিক্রমধর্মী দণ্ডাদেশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2022   Sunday

মাদক দ্রব্য মামলায় আসামীকে ব্যতিক্রমধর্মী দণ্ড দিয়েছেন রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালত। রোববার  আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে এ দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশ আসামী হলেন লিটন চাকমা (৩৯)। তিনি নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি সুরিদাশ পাড়ার নিশি কুমার চাকমার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, আদালতের বিচারাধীন জিআর মামলায় অভিযুক্ত আসামি লিটন চাকমাকে (৩৯) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। তবে আসামি একজন কৃষক ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তারপূর্বের অপরাধের কোনো রেকর্ড না থাকায় এবং আসামি কোন অভ্যাসগত অপরাধী না হওয়ায় প্রথম অপরাধ বিবেচনায় তাকে কারাগারে দাগী আসামিদের সংস্পর্শে না রেখে সমাজে অবস্থান করে সংশোধন হওয়ার সুযোগ দিয়ে তাকে জেল হাজতে প্রেরণের পরিবর্তে শর্তসাপেক্ষে প্রবেশন কর্মকর্তার অধীনে ১ বছরের প্রবেশন দণ্ড দেওয়া হয়। 

সূত্র আরো জানায়  প্রবেশনের শর্তগুলোর মধ্যে রয়েছে প্রবেশনার আগামী এক বছরের জন্য প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থাকবেন এবং তার নির্দেশনাসমূহ মেনে চলবেন; এ সময়ে আসামি কোন অপরাধ করবেন না, শান্তি বজায় রাখবেন, সদাচরণ করবেন এবং আদালত, প্রবেশন অফিসার ও আইন প্রয়োগকারী সংস্থার তলবমতে যথা সময়ে যথাস্থানে উপস্থিত হবেন; এ সময়কালে আসামি পরিবারের নির্ভরশীলদের প্রতি যত্নশীল হবেন এবং পারিবারিকবন্ধন বজায় রাখবেন; প্রবেশন কর্মকর্তার অনুমতি না নিয়ে তিনি পেশা ও বাসস্থান পরিবর্তন করতে পারবেন না। সব সময় কোর্টের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে নির্দিষ্ট বাসস্থান বা পেশায় থাকতে হবে; দণ্ডপ্রাপ্ত আসামি মাদক সেবন ও বিক্রয় করতে পারবেন না। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে মেলামেশা করবেন না; প্রবেশনকালীন সময়ে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে তার নিজ উপজেলায় বিভিন্ন স্কুল-কলেজ ও মন্দিরে বিভিন্ন প্রজাতির ১০০টি বৃক্ষরোপন করবেন এবং নিজ উপজেলায় প্রতি হাট-বাজারে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে মাদক বিরোধী প্রচারণা করে জনগণকে মাদকের ভয়াভবহতা সম্পর্কে সচেতন করবেন।

এছাড়া বিজ্ঞ আদালত  প্রবেশনের শর্ত ভঙ্গ করলে আসামিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে বলে আদেশন প্রদান করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ