• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠির জীবন উন্নয়নে ১৬ লক্ষাধিক টাকার অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2022   Wednesday

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত "বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন" শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে সফটস্কিল প্রশিক্ষণার্থীদের মাঝে পেশার মান উন্নয়নে অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৯জুন) সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি উপজেলা পরিষদ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে নির্বাহী অফিসার জেসমিন আক্তার`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

অনুদান বিতরণকালে বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে।  সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর  সক্ষম ব্যক্তিদের আয় বৃদ্ধিতে সহায়তা দিতে সরকার পেশা ভিত্তিক প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও ঋণ প্রদান কর্মসূচি বাস্তবায়ন করেছে।

এ সময় "বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন" শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে ৯০ জন  পেশা ভিক্তিক প্রশিক্ষণার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রত্যককে ১৮ হাজার টাকা করে মোট ১৬ লাখ ২০হাজার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকেয়া বেগম, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) পিয়াস চন্দ্র দাশ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা।

 

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

ads
ads
আর্কাইভ