• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটি ছাত্রলীগ সভাপতি সুজনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2022   Wednesday

রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের রোগমুক্তি কামনায় বুধবার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামীলীগ কার্যালয়ে রাঙামাটি জেলা ছাত্রলীগে উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিমুল দাশ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় অন্যান্যর বক্তব্যে রাখেন ছাত্রলীগ নেতা একরামুল হক মিশু, সহ-সভাপতি কলিম আহম্মেদ, সহ-সভাপতি ফোরকান আহম্মেদ নাফিস, আইন বিষয়ক সম্পাদক সাইদুজ্জামান পাপ্পু, ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম রাজু, উপ-গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক শাহ আলম, সহ-সম্পাদক আনোয়ার হোসেন কাউছার প্রমুখ। এসময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, রাঙামাটি জেলা ওলমা লীগের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণি।

উল্লেখ্য, গেল ২২জুন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। একটি বেসরকারি হাসপাতালে তার সফল অপারেশনের পর বর্তমানে তিনি  ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ