• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটিতে করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা প্রদান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2022   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে করোনায় ক্ষতিগ্রস্ত  ১২০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ৩৬লক্ষ টাকার আর্থিক প্রণোদনা প্রদান  করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পরিষদের সভা কক্ষে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেন। জেলা পরিষদ সদস্য ঝর্না খীসার সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।  সভায় আরও উপস্থিত ছিলেন পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য প্রিয় নন্দ চাকমা, পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, পরিষদ সদস্য আছমা বেগম, পরিষদ সদস্য ইলিপন চাকমা, পরিষদ সদস্য নিউচিং মারমা, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা এবং পরিষদ সদস্য আব্দুর রহিম।  

সভায় জেলার ১০ উপজেলার ১২০টি প্রতিষ্ঠানের ১২০জন নারী উদ্যোক্তাকে জনপ্রতি ৩০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

দীপংকর তালুকদার এমপি অনুদানপ্রাপ্ত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদেরকে পূঁজি সৃষ্টি ও বৃদ্ধির ক্ষেত্রে এ অর্থ যথাযথভাবে ব্যবহারের আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


ads
ads
আর্কাইভ