• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

সভাপতি পদে দীপংকর ও সাধারন সম্পাদক মূছা পূনরায় নির্বাচিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2022   Tuesday

রাঙামাটি জেলা আওয়ামীলীগে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ও সাধারন সম্পাদক পদে হাজী মছা মাতব্বর। মঙ্গলবার জেলা আওয়ামীলীগের সন্মেলনে মাধ্যমে সভাপতি পদে  বিনা প্রতিদ্বন্ধিতায় দীপংকর তালুকদার ও ভোটাভোটির মাধ্যমে সাধারন সম্পাদক পদে হাজী মূছা মাতব্বর নির্বাচিত হন।


জানা গেছে, দীর্ঘ সাড়ে নয় বছর  পর মঙ্গলবার সন্মেলন অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ ২৬ বছেের অধিক সময় ধরে সভাপতি পদে থাকা দাদা বলে খ্যাত  দীপংকর তালুকদার এমপি এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা  ভোটাভোটি না হয়ে শেষ পর্ষন্ত সমঝোতা হয়। এর আগে সার্কিট হাউসে ও পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে ২৪৬ জন কাউন্সিলর ও প্রতিদ্বন্ধিকারীদের নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ  রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে প্রতিদ্বন্ধিকারী নিখিল কুমার চাকমা ভোটাভোটিতে না গিয়ে দীপংকর তালুকদারকে  আগামী তিন বছরের জন্য পদটি ছেড়ে দেন।  তবে সাধারন সম্পাদক পদে লড়েন বর্তমান  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর এবং সাবেক সাধারন সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দীনের ভোটাভোটি হয়। এতে হাজী মুছা মাতব্বর ৩৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন। এতে মূছা মাতব্বর মোট ভোট পান ১৩৮ ভোট এবং হাজী কামাল উদ্দীন পান ১০২ ভোট। এর মধ্যে একটি ভোট অস্পষ্টতার কারণে নষ্ট হয়েছে। এতে মোট পড়েছে ১৪১ ভোট।   এ সন্মেলনে জেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উৎসাহ-উদ্দীপনায় যোগদান করতে দেখা গেছে। সন্মেলনে জেলার দশ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেছেন।


সভাপতি পদে প্রতিদ্বন্ধিতাকারী নিখিল কুমার চাকমা বলেন, কেন্দ্রীয় নেতৃৃবন্দের নিদের্শনা আলোকে আমি সভাপতির পদ থেকে সরে দাড়িয়েছি এবং দীপংকর তালুকদারকে সমর্থন জানিয়েছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ১৫ দিনের  মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়ে গেছেন।


সাধারন সম্পাদক পদে বিজয়ী হাজী মুছা মাতব্বর সাংবাদিকদের বলেন, আমি  আমার দলের কাউন্সিলর,সমর্থক, শুভানুধ্যায়ীদের কাছে আন্তরিক  কৃতজ্ঞা। আমি সবাইয়ের কাছে ঋণী। তারা আমাকে মূল্যায়ন করেছেন। সবাইকে সাথে নিয়ে   দীপংকর তালুরকদারের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ