• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

ও উদ্ভাবন কৌশল কর্ম-পরিকল্পনা ও বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2022   Wednesday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রাবিপ্রবি) বুধবার থেকে দুদিন ব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কৌশল কর্ম-পরিকল্পনা ও বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।   

 

দীপংকর তালুকদার ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা । প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কৌশল কর্ম-পরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন বিষয় সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ইকবাল আহমেদ এবং রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম ফেরদৌস ইসলাম আলোচনা করেন। এছাড়াও অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. নাছিমা আকতার এবং আইসিটি ডিভিশনের সিনিয়র সহকারী সচিব জনাব আর এইচ এম আলাওল কবির প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।  কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক তানজিম মাহমুদ।

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের ১৬ জন শিক্ষক এবং ১৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

--প্রেস বিজ্ঞপ্তি।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ