• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়িতে উপজেলা পর্যায়ে চম্পানন চাকমা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

ষ্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2022   Thursday

মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচনে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা খাগড়াছড়ি সদর উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ  উপজেলা পর্যায়ে বুধবার  অনুষ্ঠিত প্রতিযোগীয় তাকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বািচিত করা হয়।  আগামী ২৩ মে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

 
জানা গেছে,চম্পানন চাকমা বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির যুগ্ম সম্পাদক। তিনি ১৯৮৯ সালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান শাখায়  প্রথম বিভাগে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ন হন।পরে ১৯৯১ সালে ঢাকা সরকারি তিতুমীর কলেজ হতে বিজ্ঞান শাখায়  প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পর ১৯৯২ সনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হন।পরবর্তীতে ভারতের কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আশুতোষ কলেজে ভর্তির সুযোগ পেলে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি হন।কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যলয়ে স্নাতকত্তোর শ্রেণিতে ভর্তি হন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তোর ডিগ্রী অর্জনের পর তিনি দেশীয় ও আন্তর্জাতিক সংস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরী করেন।সরকারি চাকরী গ্রহনের পূর্বে তিনি আইসিডিডিআরবি-তে চাকরী করেন।পরে ২০০২ সনে সরকারি চাকরী গ্রহন করে শিক্ষকতা পেশায় নিযুক্ত হন।সরকারি চাকরীতে তিনি প্রথম বান্দরবান পার্বত্য জেলায় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।সেখানে প্রায় তিন বছর শিক্ষকতা করার পর ২০০৪ সনে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি হন। গেল ২০২১ সালে সিনিয়র শিক্ষক (১ম শ্রেণি গেজেটেড পদমর্যাদা) পদে পদোন্নতি লাভ করার পর খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ