• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বিলাইছড়িতে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2022   Sunday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর লাঠির আঘাতে এক স্ত্রী`র মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ওই নারীর নাম পাইংগুংচিং মার্মা(৩৫)। এ ঘটনায়  পুলিশ নিহত নারীর স্বামী অংচাথুই মার্মা(৩৮) কে আটক করেছে।


বিলাইছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রউফ খান জানান, গেল  শনিবার রাতে বিলাইছড়ি উপজেলার ২ নং কেংড়াছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেরাংছড়া গ্রামে পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী অংচাথুই মার্মা বাঁশের লাঠি দিয়ে তার স্ত্রী পাইংগুংচিং মার্মাকে পেটায়। এতে তার মাথায় আঘাত লাগলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে বাড়ীর আশেপাশের লোকজন ওই নারীকে উদ্ধার করে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশনারীজ হাসপাতালে নিয়ে যায। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বিকালে মারা যান।


তিনি আরো জানান, খবর পেয়ে সেখানে একটি পুলিশের টীমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, স্থানীয়দের সহায়তায় নিহত নারীর স্বামীকে আটক করে বর্তমানে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ