• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন ১১ নভেম্বর
রাঙামাটির দশ ইউপিতে ৩৫ চেয়ারম্যান প্রতিদ্বন্ধি প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2021   Thursday

দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটিতে তিনটি উপজেলার দশ ইউপিতে ৩৫ জন চেয়ারম্যান প্রতিদ্বন্ধি প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্র বৃহস্পতিবার যাছাই বাছাইয়ের শেষ দিনে সবাইয়ের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করেছে উপজেলা নির্বাচন কার্যালয়।

 

জানা গেছে, বরকল উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাখিলকৃত মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করা হয়েছে। তার মধ্যে বরকল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নন্দ বিকাশ চাকমা ও আওয়ামীলীগ প্রার্থী প্রভাত কুমার চাকমা। আইমাছড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনিক কুমার চাকমা,সুবিমল চাকমা, বর্তমান চেয়ারম্যান অমর কুমার চাকমা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ইউসূফ আলী, আওয়ামীলীগ প্রার্থী নাসির উদ্দীন মহারাজ, ছোট হরিণা ইউনিয়নে স্বতন্ত্র প্রাথী হিসেবে বিনয় কৃঞ্চ চাকমা, নতুন মনি চাকমা, বর্তমান চেয়ারম্যান নীলা ময় চাকমা, জনলাল চাকমা, সঞ্চয় মনি চাকমা ও শুভলং ইউনিয়নে স্বতন্ত্র প্রাথী ও বর্তমান চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা, আওয়ামীলীগ প্রার্থী পবিত্র চাকমা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবুল কালাম।

 

বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী ভদ্রসেন চাকমা, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ভূবন জয় তংচংগ্যা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনীল কান্তি দেওয়ান ও অনিক তংচংগ্যা, ফারুয়া ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী বিদ্যালাল তংচংগ্যা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাথোয়াই মারমা, নির্মল তংচংগ্যা, জীবন তংচংগ্যা ও কেংড়াছড়ি ইউনিয়নে আওয়ালীগ প্রার্থী রামাচরণ মারমা(রাসেল মারমা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে দীপু চাকমা, সমতোষ চাকমা ও বর্তমান চেয়ারম্যান অমরদ্বীপ চাকমা।


অপরদিকে, কাপ্তাই উপজেলায় চারটি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা থাকলেও  গেল ১৬ অক্টোবর চিৎমরম ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত প্রাথী নেথোয়াই মারমার দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার কারণে  আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তিনটি ইউনিয়নে যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন কাপ্তাই ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী প্রকৌশলী আব্দুল লতিফ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহি উদ্দীন পাটোয়ারী বাদল। রাইখালি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী সুইচো প্রু চৌধুরী রুবেল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এনামুল হক, মংথোয়াই মারমা, মং ক্যজাই প্রু মরামা ও ওয়াগ্গা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান চিরঞ্জিত তংচংগ্যা, স্বতন্ত্র প্রাথী হিসেবে আপাই মারমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ