• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটির বরকল,কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলার ১০টি ইউপির চেয়ারম্যান প্রার্থী ৩০ জন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2021   Tuesday

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটির বরকল, কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলার  ১০টি ইউনিয়নের প্রতিদ্বন্ধি প্রার্থীদের প্রচার-প্রচারনা মঙ্গলবার শেষ হয়েছে। 

 

জানা গেছে, জেলার ৩টি উপজেলায় ১০টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৩০জন। পাহাড়ি এলাকা গুলো  নির্বাচনী পোস্টারে  ছেঁয়ে গেছে আনাচে-কানাচে । শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে নিজেদের ভোট চেয়ে প্রচার-প্রচারণা শেষ করে নিচ্ছেন প্রার্থীরা। এবার বরকল উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে বরকল ইউনিয়নে স্বতন্ত্র  প্রার্থী  হিসেবে লড়ছেন নন্দ বিকাশ চাকমা ও আওয়ামীলীগ প্রার্থী  প্রভাত কুমার চাকমা। আইমাছড়া  ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী নাসির উদ্দীন মহারাজ, স্বতন্ত্র  প্রার্থী সুবিমল চাকমা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী  ইউসূফ আলী, ছোট হরিণা ইউনিয়নে  আওয়ামীলীগ থেকে কোন প্রার্থী না দিলেও স্বতন্ত্র  প্রাথী  হিসেবে লড়ছেন  বিনয় কৃঞ্চ চাকমা, বর্তমান চেয়ারম্যান নীলা ময় চাকমা, জনলাল চাকমা, সঞ্চয় মনি চাকমা ও শুভলং ইউনিয়নে স্বতন্ত্র প্রাথী ও বর্তমান চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা, আওয়ামীলীগ প্রার্থী পবিত্র চাকমা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী  আবুল কালাম। বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী  হিসেবে লড়ছেন ভদ্রসেন চাকমা, স্বতন্ত্র প্রার্থী  হিসেবে সুনীল কান্তি দেওয়ান, মিঠুন তংচংগ্যা, ফারুয়া ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী বিদ্যালাল তংচংগ্যা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাথোয়াই মারমা, নির্মল তংচংগ্যা, জীবন বিকাশ তংচংগ্যা ও  কেংড়াছড়ি ইউনিয়নে আওয়ালীগ প্রার্থী রামাচরণ মারমা(রাসেল মারমা),  স্বতন্ত্র প্রার্থী  হিসেবে টিপু চাকমা, সমতোষ চাকমা ও  বর্তমান চেয়ারম্যান অমরদ্বীপ চাকমা। কাপ্তাই উপজেলার মধ্যে  কাপ্তাই ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী  প্রকৌশলী আব্দুল লতিফ, স্বতন্ত্র প্রার্থী  হিসেবে মহিউদ্দীন পাটোয়ারী বাদল। রাইখালি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী সুইচ প্রæ চৌধুরী রুবেল, স্বতন্ত্র প্রার্থী  হিসেবে এনামুল হক, মং ক্যজাই প্রæ মরামা ও ওয়া¹া ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী  ও বর্তমান চেয়ারম্যান চিরঞ্জিত তংচংগ্যা, স্বতন্ত্র প্রাথী হিসেবে আপাই মারমা।

 

জানা গেছে, বরকল উপজেলায় ৪টি ইউনিয়নের মধ্যে বরকল, ছোট হরিণা,  আইমাছড়া ও শুভলং ইউনিয়ে  ইউনিয়নে মোট ভোটার হচ্ছে ২৪ হাজার ৪৭৯ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৯১৮ ও মহিলা ১১ হাজার ৫৬১। বিলাইছড়ি উপজেলার ৩টি  ইউনিয়ের মোট ভোটার হচ্ছে ১৯ হাজার ৩৩৭ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ১২৯ ও মহিলা ৯ হাজার ২০৮জন। কাপ্তাই উপজেলার ৩টি ইউনিয়ের মধ্যে  কাপ্তাই,রাইখালী ও ওয়া¹া ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৩১ হাজার ৯৮১  জন। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৩জন ও মহিলা ১৪ হাজার ৯৭৮জন।

 

এদিকে বরকল উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দীন জানিয়েছেন নির্বাচনের এক দিন আগে গতকাল হেলিসর্টির মাধ্যমে বরকল ইউনিয়নের দুর্গম এলাকার বড় হরিণা ইউনিয়নের ৪টি ও আইমাছড়া ইউনিয়নের ৩টি নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা ও নির্বাচনী সরঞ্জাম পৌছে দেওয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ