• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

চিৎমরম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ওয়েশ্লিমং চৌধুরী

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2021   Tuesday

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিৎমরম ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়েশ্লিমং চৌধুরী। 
 
 
মঙ্গলবার সকাল ১১ টায় তিনি কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তারের কার্যালয়ে গিয়ে দলীয় মনোনয়ন পত্র জমা দেন।
 
 
এসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মারমা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি স্বপন বড়ুয়া, যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, কৃষি বিষয়ক সম্পাদক দয়ারাম তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ সৈয়দ সওদাগর, সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী, চিৎমরম ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, চিৎমরম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ শামীম সহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
 
প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর উপজেলার অপর ৩ ইউনিয়নসহ চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। গেল ১৬ অক্টোবর সকালে নির্বাচন কর্মকর্তার দপ্তরে ওই (চিৎমরম) ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নেথোয়াই মারমা মনোনয়ন পত্র জমা দেয়। ওইদিন রাত প্রায় সাড়ে ১১ টায় চিৎমরম ইউনিয়নের আগাপাড়ায় তার নিজ বাড়ীতে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। পরদিন নির্বাচন কমিশন ১১ নভেম্বর নির্বাচন স্থগিত করে আগামী ২৮ নভেম্বর চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘোষণা করে। --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ