• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

শনিবার খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন, ভোট গ্রহন হবে ইভিএমে

ষ্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2021   Friday

শনিবার খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে ভোট কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এবার ইভিএম এর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ধাপের নির্বাচনে খাগড়াছড়ি পৌর সভায় মেয়র পদে মোট ৪ জন এবং প্রার্থী সাধারন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।


জানা গেছে, এবার খাগড়াছড়ি পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, বিএনপি প্রার্থী ইব্রাহীম খলিল, জাতীয় পার্টিও ফিরোজ আহমেদ ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল আলম। সাধারন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ইতোমধ্যে ১ নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় অতিশ চাকমা নির্বাচিত হয়েছেন।  খাগড়াছড়ি পৌর সভার মোট ভোটার রয়েছে ৩৭ হাজার ৮৭জন। এর পুরুষ ভোটার ২০ হাজার ৩৫১জন ও মহিলা ভোটার হচ্ছেন ১৬ হাজার ৭৩৬ জন।


এদিকে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার খাগড়াছড়ি সরকারী কলেজ মাঠ থেকে কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জামাদি যার যার কেন্দ্রে নিয়ে গেছেন।


জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা থাকবেন। কেন্দ্রেও বাইরে ও পৌর এলাকায় সাদা পোশাকধারী পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি, র‌্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।


জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ জানান, শনিবার নির্বাচনের জন্য সরকল নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। আশা করছি একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।


--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ