• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

জাতীয় শোক দিবস: খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শিশুদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2021   Sunday

জাতীয় শোক দিবস উপলক্ষে ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে/ রেজি: নং ২৮০৮)’র উদ্যোগে এতিম খানায় দোয়া মাহফিল এবং শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

 

রোববার সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ি জেলা শহরের ‘আল- আমিন বারিয়া’ এতিম খানায় সংক্ষিপ্ত স্মরণ সভায় জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম- সা: সম্পাদক এড. আশুতোষ চাকমা প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম’র সভাপতিত্বে এবং বর্তমান সভাপতি প্রদীপ চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক বিশ^জিত রায়দাশ, সদর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান আকতার হোসেন এবং জেলা আওয়ামীলীগ নেতা আবছার উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।

 

পরে এতিমখানার পরিচালক মাওলানা মো: নুরুল হুদা’র পরিচালনায় দোয়া মাহফিল শেষে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এর আগে সকাল ১১টায় টাউন হলের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য। এ সময় ১৫ আগস্ট’র সকল শহিদদের স্মরণে নীরবতা পালন করেন।

 

এদিকে সকালে  যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী পালন করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

এ উপলক্ষে  সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, জাতীয়, শোক ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং মুজিব শত বর্ষ উপলক্ষে ২০ জন  গরীব ,বিধবা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ে পড়–য়া ৫শ শিক্ষার্থীকে উপবৃত্তি টাকা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

ads
ads
আর্কাইভ