• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে জনসমাবেশ ও শীতবস্ত্র প্রদানকালে
পাহাড়ে বেকারত্ব ঘুচাতে সরকার সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2021   Monday

খাগড়াছড়ির সংসদ সদস্য ও প্রতিমন্ত্র পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, সরকার পাহাড়ের কর্মক্ষম যুব ও যুবাদের বেকারত্ব ঘুচাতে প্রতিটি উপজেলা সদরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করছে। এরিমধ্যে জেলার দীঘিনালা ও রামগড়ে দুটি কেন্দ্রের নির্মানকাজ চলমান রয়েছে। খুব শিগগির বাকী ৭ উপজেলাতেও নির্মাণের প্রক্রিয়া চলছে। এর মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা স্বল্প খরচে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত হয়ে দেশে ও বিদেশে যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ পাবেন।

 

সোমবার খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের ছোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশ ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র প্রদানকালে এসব কথা বলেন।


ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি সঞ্জীব ত্রিপুরা।


এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, সা: সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা, প্রবীন সমাজসেবক মংশি মারমা, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, উল্টাছড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক বিজয় কুমার দেব, ভাইবোনছড়া হাইস্কুলের প্রধান শিক্ষক তাতুমনি চাকমা ও জেলা আওয়ামীলীগ নেতা অপূর্ব ত্রিপুরা।


সভা শেষে তিনি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ৮টি গ্রামের পাঁচ শতাধিক দরিদ্র নারী-পুরুষের হাতে উন্নত কম্বল তুলে দেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সভাপতি ও এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের উন্নয়নে কাজ করছেন। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকার শিশুদের শতভাগ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত, নারী ও শিশু মৃত্যুর হার কমাতে গ্রামে গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। সড়ক যোগাযোগ এবং বিদ্যুতায়নকে কাজে লাগিয়ে উন্নত জীবন বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে।


তিনি ত্রিপুরা জনগোষ্ঠির মাঝে বাল্য বিবাহ প্রতিরোধ এবং সুশিক্ষা নিশ্চিত করার জন্য সমাজের সচেতন মহলের ভূমিকা গ্রহণের আহ্বানও জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ