• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যানের সাথে গুর্খা সম্প্রদায়ের সৌজন্য সাক্ষাত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2021   Monday

সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদেও নবনিযুক্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাঙামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধিরা।


জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে প্রথমে গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধিরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও পরে গুর্খাদের ঐতিহ্যবাহী উত্তরীয় ও টুপি চেয়ারম্যানের মাথায় পরিয়ে দিয়ে সম্মান প্রদর্শন করেন।


সাক্ষাতকালে গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধি বিশিষ্ট সঙ্গীত শিক্ষক মনোজ বাহাদুর গুর্খা, তার সহধর্মীনি লক্সী মানঝি গুর্খা, দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, সাংবাদিক মিল্টন বাহাদুর গুর্খা, নানিয়ার সরকারী কলেজের প্রভাষক হিমাদ্রি বাহাদুর গুর্খা, সমাজ উন্নয়ন কর্মী বরুন নেওয়ার (বাংলা), শিক্ষক মঙ্গঁল বাহাদুর ছেত্রী, সাংবাদিক শম্পু বাহাদুর থাপা, ছাত্র নেতা অপুশ্রীং লেপচা, মাসৌখে মানজিসহ অন্যান্য নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।


এসময় দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ ও গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধি সংগীত শিক্ষক মনোজ বাহাদুর গুর্খা তাদের নিজস্ব লেখা বই চেয়ারম্যানের হাতে উপহার স্বরূপ তুলে দেন।

 

সাক্ষাতকালে জেলা পরিষদ চেয়ারম্যান গুর্খা সম্প্রদায়ের নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রতিতে বিশ্বাসী। তাই দেশের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরদের ন্যায় গুর্খা সম্প্রদায়কে নৃ-গোষ্ঠী হিসেবে সরকারী স্বীকৃতি দিয়ে অর্ন্তভুক্ত করেছে। তিনি বলেন, দেশের সকল জনগোষ্ঠীর কল্যাণ ও ভাগ্য উন্নয়নে সরকার কাজ যাচ্ছে। সরকারী নীতি অনুস্মরণ করে সকল সম্প্রদায় যে সকল সুযোগ সুবিধা পাবে সে সকল সুবিধা তাদের প্রদান করা হবে।


এ সময় গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধি সঙ্গীত শিক্ষক মনোজ বাহাদুর গুর্খা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সকল সম্প্রদায়ের মানুষের প্রতি যেমন আন্তরিকতা ও ভালোবাসা ছিলো, তেমনী তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্ম-বর্ণ মানুষের প্রতি আন্তরিকতা রয়েছে। প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও দূর-দর্শিতার ফলে দেশে বসবাসরত গুর্খা সম্প্রদায়কে নৃ-গোষ্ঠীদের মধ্যে অর্ন্তভুক্ত করেছেন। এ জন্য তিনি সকল গুর্খা সম্প্রদায়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


তিনি আরো বলেন, দেশে অন্যান্য সম্প্রদায়ের ন্যায় গুর্খা সম্প্রদায়েরও রয়েছে নিজস্ব ভাষা, শিক্ষা, ঐতিহ্য সংস্কৃতি, অলংকার, পোশাক-পরিচ্ছদ, কৃষ্টি ও কালচার। তাই জেলা, উপজেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত সকল সাংস্কৃতিক অনুষ্ঠানে গুর্খা সম্প্রদায় যেন তাদের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি সরকারী সকল সুযোগ সুবিধা পায় সে বিষয়ে সু-দৃষ্টি রাখার জন্য তিনি চেয়ারম্যানকে অনুরোধ জানান।


উল্লেখ, বাংলাদেশ গেজেটের এস, আর, ও নং-৭৮-আইন ২০১৯, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ (২০১০) সনের ২৩ নং আইন) এর ধারা ১৯ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার উক্ত আইনের তফসিলের পরিবর্তে নিন্মরুপ নতুন তফসিল প্রতিষ্থাপন করে তফসিল ধারা ২ (১) ও ধারা ১৯ দ্রষ্টব্যের ক্রমিক নং-৩০ এ গুর্খা সম্প্রদায়কে অন্তভুক্ত করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ