• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    
 
ads

চকরিয়ায় বাস ও পিকআপ গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৫

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2021   Friday

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় বাস ও পিকআপ(ডাম্পার) গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৫ জন। শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



দুর্ঘটনায় কবলিত সৌদিয়া পরিবহের বাসটি শুক্রবার সকাল সাড়ে ৭টায় লামা বাস টার্মিনাল হতে ছেড়ে আসে। গাড়ির অধিকাংশ যাত্রীর বাড়ি বান্দরবানের লামা উপজেলায়।



দুর্ঘটনায় গুরুতর আহত এক যাত্রী জানায়, পিকআপ ডাম্পার গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়।



শুক্রবার সকাল ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বরইতলী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো.আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন- পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শফিকুল আব্বাসের ছেলে মোহাম্মদ মানিক (৩২), শাহাব উদ্দিনের ছেলে মো: বাবু (৩৫)।


গুরুতর আহতরা হলেন অতুল বড়ুয়া (২২), নিশীথ বড়ুয়া (১৮) হেলাসিং মারমা (২৪), তফুরা খাতুন (৭০) ও মমতাজ (২৮)। এরা সবাই বান্দরবান জেলার লামা উপজেলার বাসিন্দা।



কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো.আনিসুর রহমান বলেন, সকালের দিকে লামা থেকে সৌদিয়া পরিবহণের একটি বাস বান্দরবানের লামা থেকে চট্টগ্রাম যাচ্ছিল।যাত্রীবাহি বাসটি চকরিয়ার বরইতলী রাস্তার মাথায় পৌছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ (ডাম্পার) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। আহত হয় আরো ৫ জন যাত্রী। তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তন্মধ্যে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নিহতদের লাশ উদ্ধার করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাড়িঁতে আনা হয়েছে।এ ছাড়া দূর্ঘটনাকবলিত গাড়ী দুটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

ads
ads
আর্কাইভ