• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

মং রাজবাড়ির সংস্কার ও সংরক্ষণে উদ্যোগ নিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান অপু

বিশেষ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2020   Thursday

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ঐতিহাসিকভাবে স্বীকৃত মানিকছড়ির ‘মং সার্কেল চীফ’ দ্বাদশ মংরাজা প্রয়াত মংপ্রু সেইন-এর রাজবাড়ির সংস্কার ও সংরক্ষণে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এই ঘোষনা দেন।


উল্লেখ্য, গেল বুধবার মানিকছড়িতে ‘মংরাজা মংপ্রু সেইন ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক সেনাবাহিনীর অধিনায়ক মে: জেনারেল এস এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষনের নবনিযুক্ত চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।


জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ার পর প্রথম যোগ দেয়া এই জন কর্মসূচিতে তিনি চট্টগ্রামের জিওসি’র অনুরোধে মং রাজ পরিবারের উত্তরাধিকাদের প্রতি রাজনৈতিক ও আদর্শিক দায়বদ্ধতার জায়গা থেকে ‘মুক্তিযুদ্ধের অসামান্য স্মৃতি বিজড়িত রাজবাড়ি’-এর উন্নয়ন-সংস্কার এবং সংরক্ষণে সব ধরনের ব্যবস্থা নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


এদিকে,বৃহস্পতিবার জেলা পরিষদের নির্বাহী প্রৌকশলী তৃপ্তি শংকর চাকমা’র নেতৃত্বে গঠিত একটি প্রতিনিধি দল সরেজমিনে মানিকছড়ি রাজবাড়ি পরিদর্শন করেছেন।


প্রতিনিধি দলের প্রধান নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা জানান, পরিষদ চেয়ারম্যান মহোদেয়ের নির্দেশনায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাসমন্ডিতি মংরাজ বাড়ি পরিদর্শন করেছি। এই প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে এই জনগুরুত্বপূর্ন স্থানের বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা কী হতে পারে; তা দেখেছি। আমরা পরিষদের পক্ষ থেকে খুব শিগগির উন্নয়নমূলক সব ব্যবস্থাই নেবো।


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়াম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সা: সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু জানান, রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরেই মংরাজা মংপ্রু সেইন এবং মং বাড়ির ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব অনুধাবন করে আসছি। এখন দায়িত্ব পেয়েছি। তাই জিওসি মহোদয়ের পরামর্শ এবং আমাদের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার জায়গা থেকে ‘মং রাজ বাড়ি’র ঐতিহ্য ও সংরক্ষণে যা যা করণীয় তা সবই জেলা পরিষদ করবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ