• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2020   Wednesday

বুধবার রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।আজ হাজার বছরে বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের স্বাধীনতা সংগ্রাম আর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দিনেই বাঙালি জাতি পেয়েছে একটি স্বাধীন রাষ্ট্র, নিজস্ব মানচিত্র আর চির গৌরবের পতাকা। 

 

একাত্তরের এই দিন বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে সগৌরবে উদ্ভাসিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর মাত্র কয়েকদিন পর বাঙালির স্বাধীনতা অর্জন ও বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপনের বছর শুরু হচ্ছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে `মুজিববর্ষ` চলাকালেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সম্মিলনে জাতি প্রবেশ করছে অনন্য এক অধ্যায়ে।

 

দিবসটি উপলক্ষে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ শহীদ শুক্কর স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এর পর পর ভোরের দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধারা।

 

এদিকে, সকালের দিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, আওয়ামীলীগ নেতা নিখিল কুমার চাকমার নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন তারা।


অরপদিকে জেলা বিএনপির সভাপতি শাহ আলম ও সাধারন সম্পাদক দীপন তালুকদারের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া জেলা জাতীয় পার্টি সভাপতি হারুন মাতব্বর ও সাধারন প্রজেশ চাকমার নেতৃত্বে এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা সৌখিন চাকমার নেতৃত্বে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

 

অন্যদিকে চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়ের চাকমা সার্কেল থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। তাছাড়া জেলা সিভিল সার্জন বিপাশ খীসাসহ বিভিন্ন সরকারী ও শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।


শহীদ মিনারে পুষ্পমার‌্য অর্পনের পর পর আগত সকল শ্রেণী পেশার মানুষ নিরবে দাঁড়িয়ে বীর শহীদদের উদ্দেশ্য শ্রদ্ধা নিবেদন জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ