• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাবিপ্রবিতে মহান বিজয় দিবস পালন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2020   Wednesday

মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে এবং ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা  উত্তোলন এবং আলোক সজ্জা করা হয়।  সকালে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: প্রদানেন্দু বিকাশ চাকমা এর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।  তাছাড়া ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে নবনির্মিত বঙ্গবন্ধু মূরালে বিনম্র শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পন করা হয়।

 

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুজিববর্ষ উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স রুমে বঙ্গবন্ধু জীবন ও কর্ম নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।  আলোচনা সভায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।  বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জনাব জুয়েল সিকদার এবং হিসাব শাখার উপ-পরিচালক  সাইফুল আলম।

 

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক  সজীব ত্রিপুরা।

 

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ